
IPL 2026: ফের পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League 2026) ছেড়ে আইপিএল-এ যোগ দিলেন এক তারকা ক্রিকেটার। পিএসএল-এ লাহোর কালান্দার্সের (Lahore Qalandars) হয়ে খেলার কথা ছিল। কিন্তু পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি বেসড টি-২০ লিগে না খেলে আইপিএল-এ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে খেলতে চলেছেন শ্রীলঙ্কার (Sri Lanka) টি-২০ দলের অধিনায়ক দাসুন শনাকা (Dasun Shanaka)। তিনি চোট পাওয়া স্যাম কারানের (Sam Curran) পরিবর্ত হিসেবে খেলবেন। এর আগে জিম্বাবোয়ের (Zimbabwe) পেসার ব্লেসিং মুজারবানিও (Blessing Muzarabani) পিএসএল ছেড়ে আইপিএল-এ যোগ দেওয়ার কথা জানিয়েছেন। এবার শনাকাও একই সিদ্ধান্ত নিলেন। এই দুই ক্রিকেটারই এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) কোনও দলে জায়গা পাননি। এই কারণেই তাঁরা পিএসএল-এ যোগ দেন। তবে আইপিএল-এ যোগ দেওয়ার সুযোগ পেতেই তাঁরা পিএসএল-এর চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলেন।
এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শনাকা ও মুজারবানি। এই কারণেই তাঁরা আইপিএল-এ সুযোগ পেলেন। দুই তারকা ক্রিকেটার পিএসএল ছেড়ে আইপিএল-এ যোগ দেওয়ার পাকিস্তানের মুখ পুড়ল। এবার একই সময়ে হতে চলেছে আইপিএল ও পিএসএল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) কর্তারা আইপিএল-কে টেক্কা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তাঁদের সেই পরিকল্পনা বানচাল হয়ে যাচ্ছে। রাজস্থান রয়্যালসের এক কর্তা জানিয়েছেন, ‘হ্যাঁ, আমরা দাসুন শনাকাকে সই করানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। শ্রীলঙ্কা ক্রিকেটের (Sri Lanka Cricket) সঙ্গে ওর কিছু কাগজপত্রে সই করা বাকি আছে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) বলেছেন, যে ক্রিকেটাররা পিএসএল ছেড়ে আইপিএল-এ যোগ দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু এই হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না বিদেশি ক্রিকেটাররা। কারণ, পিএসএল-এর তুলনায় আইপিএল-এ খেলা অনেক বেশি লাভজনক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।