Kolkata Derby: বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা, বদলাতে পারে কলকাতা ডার্বির তারিখ

Published : Mar 15, 2026, 05:54 PM ISTUpdated : Mar 15, 2026, 06:09 PM IST
Kolkata Derby

সংক্ষিপ্ত

Indian Super League 2026: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly Elections) দিনক্ষণ ঘোষণা হওয়ার ফলে আইপিএল-এ (IPL 2026) কোনও প্রভাব পড়ছে না। কিন্তু আইএসএল-এ বিধানসভা নির্বাচনের দিনক্ষণের প্রভাব পড়তে চলেছে। একাধিক ম্যাচের তারিখ বদলে যেতে পারে।

DID YOU KNOW ?
৪ মে ভোটগণনা
জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ৪ মে পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনা ও ফলপ্রকাশ করা হবে।

2026 West Bengal Legislative Assembly Elections: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে এবারের আইএসএল-এ (Indian Super League 2026) একাধিক ম্যাচের দিন বদলে যেতে পারে। ২৪ এপ্রিল ঘরের মাঠে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে (East Bengal FC vs Punjab FC) ম্যাচ ইস্টবেঙ্গলের। ২৩ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের জেলাগুলিতে ভোটগ্রহণ হতে চলেছে। তার পরদিন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) ইস্টবেঙ্গলের ম্যাচ আয়োজনের অনুমতি পাওয়া কঠিন। কারণ, নির্বাচনের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব না-ও হতে পারে। শুধু এই ম্যাচই নয়, মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) ম্যাচ, ইস্টবেঙ্গলের অন্য ম্যাচের তারিখও বদলে যেতে পারে। এ বিষয়ে ফুটবল মহলে আলোচনা চলছে।

কলকাতা ডার্বির তারিখও বদলে যাবে?

কলকাতায় ভোটগ্রহণ ২৯ এপ্রিল এবং সারা রাজ্যে ভোটগণনা ও ফলপ্রকাশ ৪ মে। তার আগে ২৬ এপ্রিল ঘরের মাঠে ইন্টার কাশীর বিরুদ্ধে (Mohun Bagan Super Giant vs Inter Kashi) ম্যাচ। ২৮ এপ্রিল ঘরের মাঠে ওড়িশা এফসি-র (East Bengal FC vs Odisha FC) মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। এরপর ৩ মে কলকাতা ডার্বি হওয়ার কথা। সেদিনই কলকাতায় মুম্বই সিটি এফসি-র (Mohammedan SC vs Mumbai City FC) মুখোমুখি হওয়ার কথা মহামেডান স্পোর্টিং ক্লাবের। নির্বাচন ও ভোটগণনার কারণে এই ম্যাচগুলির তারিখও বদলে যেতে পারে।

কোন জেলায় কবে ভোটগ্রহণ?

রবিবার জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ করা হবে। ২৩ এপ্রিল প্রথম দফায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে ভোটগ্রহণ করা হবে। এরপর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ভোটগ্রহণ করা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এবার পশ্চিমবঙ্গে ২ দফায় ভোটগ্রহণ হতে চলেছে।
রবিবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এবার পশ্চিমবঙ্গে ২ দফায় ভোটগ্রহণ করা হবে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Kolkata Knight Riders: এবারের আইপিএল-এও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকছেন অজিঙ্কা রাহানে?
Axar Patel News: টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে অক্ষর প্যাটেলকে 'বাপু' বলে কেন ডাকা হয় জানেন? মিস্টার 'বাপু'