East Bengal FC: এবারের আইএসএল-এর (Indian Super League 2026) শুরুটা দারুণভাবে করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু তারপর টানা তিন ম্যাচে জয় পেল না লাল-হলুদ ব্রিগেড। ফলে প্রধান কোচ অস্কার ব্রুজোঁর (Óscar Bruzón) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তাঁর বিরুদ্ধে সরব সদস্য-সমর্থকদের একাংশ।
KNOW
East Bengal FC vs Kerala Blasters FC: আইএসএল-এ (Indian Super League 2026) ফের জয়হীন ইস্টবেঙ্গল। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) কেরালা ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে শেষমুহূর্তে গোল হজম করে পয়েন্ট খুইয়ে বসল অস্কার ব্রুজোঁর (Óscar Bruzón) দল। ম্যাচের ফল ১-১। ম্যাচের দশম মিনিটে পেনাল্টি থেকে গোল করে লাল-হলুদ ব্রিগেডকে এগিয়ে দেন স্প্যানিশ (Spanish) স্ট্রাইকার ইউসেফ এজ্জেজারি (Youssef Ezzejjari)। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে হেডে গোল করে কেরালা ব্লাস্টার্সকে সমতায় ফেরান মহম্মদ আজসল (Muhammad Ajsal)। এই ম্যাচ ড্র করার ফলে প্রথম দুই ম্যাচে জয় পাওয়ার ফলে টানা তিন ম্যাচে জয়হীন থাকল ইস্টবেঙ্গল। এদিনও পয়েন্ট নষ্ট করায় পাঁচ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে লিগ টেবলে তৃতীয় স্থানে থাকল লাল-হলুদ ব্রিগেড।
ভালো শুরু করেও হতাশাজনক পারফরম্যান্স
গত ম্যাচে এফসি গোয়ার (East Bengal vs FC Goa) বিরুদ্ধে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করার পর শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল। ম্যাচের শুরুটা ভালোভাবে করে অস্কারের দল। এডমুন্ড লালরিনডিকার (Edmund Lalrindika) মাইনাস থেকে বক্সের মধ্যে বল পেয়ে গোল করার চেষ্টা করতে গিয়ে বাধা পান ইউসেফ। পেনাল্টির সিদ্ধান্তের কথা জানান রেফারি। ঠান্ডা মাথায় গোল করেন লাল-হলুদের স্প্যানিশ স্ট্রাইকার। কিন্তু তারপর ব্যবধান বাড়ানোর বদলে শেষমুহূর্তে গোল হজম করে জয় পেল না ইস্টবেঙ্গল।
প্রথম পয়েন্ট কেরালা ব্লাস্টার্সের
এবারের আইএসএল-এ নিজেদের প্রথম চার ম্যাচেই হেরে যায় কেরালা ব্লাস্টার্স। শনিবার তারা প্রথম পয়েন্ট পেল। দলের পারফরম্যান্সে হতাশ লাল-হলুদ জনতা। অনেকেই অস্কারের দল গঠন নিয়ে প্রশ্ন তুলছেন। শুরুতেই পরপর পয়েন্ট নষ্ট করায় ক্রমশঃ পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল। ফলে সদস্য-সমর্থকরা মনে করছেন, এবারের আইএসএল-এও ভালো ফলের আশা নেই। শীর্ষকর্তার সঙ্গেও অস্কারের দূরত্ব তৈরি হয়েছে। সবমিলিয়ে ফের ইস্টবেঙ্গলে ডামাডোল শুরু হয়েছে। দল ঘুরে দাঁড়াতে না পারলে অস্কারের বিদায় সময়ের অপেক্ষা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


