East Bengal vs Mohun Bagan: শুরু হচ্ছে কলকাতা ডার্বি, ২ দলের প্রথম একাদশে কারা আছেন?

Published : Jul 25, 2026, 04:48 PM ISTUpdated : Jul 25, 2026, 05:13 PM IST
Kolkata Derby East Bengal vs Mohun Bagan

সংক্ষিপ্ত

Kolkata Derby: ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের (East Bengal vs Mohun Bagan Super Giant) ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ (Durand Cup 2026)। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন দুই দলের সমর্থকরা। ভরে উঠছে গ্যালারি। দুই দলের ফুটবলাররাও বড় ম্যাচের জন্য তৈরি হচ্ছেন।

DID YOU KNOW ?
কলকাতা ডার্বি
শনিবার বিকেলে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বির মাধ্যমে ডুরান্ড কাপের উদ্বোধন হল।

Durand Cup 2026: এবারের ডুরান্ড কাপের উদ্বোধন হচ্ছে কলকাতা ডার্বির (Kolkata Derby) মাধ্যমে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের (East Bengal vs Mohun Bagan Super Giant) ম্যাচ ঘিরে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র উত্তেজনা। এদিনই চলতি মরসুমের প্রথম কলকাতা ডার্বি হতে চলেছে। বাঙালির চির আবেগের বড় ম্যাচ সবসময়ই উত্তেজনা, আবেগের। এই ম্যাচ ঘিরে সারা বাংলার ফুটবলপ্রেমীরা দুই ভাগ হয়ে যান। এদিনও ব্যতিক্রম হচ্ছে না। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা গ্যালারি ভরিয়ে তুলছেন। এবার শুধু ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা। দুই দলের ফুটবলাররাই মাঠে নামার জন্য তৈরি।

প্রথম একাদশে কারা আছেন?

ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে আছেন- প্রভসুখন সিং গিল, আনোয়ার আলি (অধিনায়ক), লালচুংনুঙ্গা, রোহিত কুমার, এডমুন্ড লালরিন্ডিকা, ডেভিড হামার, রোহিত দানু, জিকসন সিং, জয় গুপ্তা, বিপীন সিং ও সন্দীপ মান্ডি। মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে আছেন- বিশাল কাইথ, রাহুল ভেকে, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং, শুভাশিস বসু (অধিনায়ক), কিয়ান নাসিরি, সাহাল আবদুল সামাদ, অভিমেইতেই, আপুইয়া ও মেহতাব সিং।

দীর্ঘদিন পর বিদেশিহীন বড় ম্যাচ

বহু বছর পর কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে কোনও বিদেশি ফুটবলার নেই। স্মরণকালের মধ্যে কলকাতা ফুটবল লিগ ছাড়া অন্য কোনও টুর্নামেন্টে এই ঘটনা ঘটেনি। কলকাতা ফুটবল লিগে বিদেশি ফুটবলার খেলানো নিষিদ্ধ হওয়ার আগে পর্যন্ত দুই দলেই বিদেশি ফুটবলারদের দেখা যেত। তবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) এখন ঘরোয়া ফুটবলে বিদেশি ফুটবলারদের খেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ডুরান্ড কাপে অবশ্য বিদেশি ফুটবলারদের খেলানো যাচ্ছে। তবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের বেশিরভাগ বিদেশি ফুটবলারই এখনও কলকাতায় এসে পৌঁছননি। এই কারণেই শনিবাসরীয় বিকেলে বৃষ্টিভেজা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের শুরুতে দুই দলই বিদেশিহীন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৩৫
শনিবার শুরু হয়ে গেল ডুরান্ড কাপের ১৩৫-তম আসর।
এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপে এবার ১৩৫-তম সংস্করণ শুরু হল শনিবার।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Andrea Pirlo: ফিরতেই হবে বিশ্বকাপে! ইতালি ফুটবল দলের নতুন কোচ হলেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি পিরলো
Vozinha: প্রস্তাব ছিল তাবড় তাবড় ক্লাবের, শেষ পর্যন্ত কোথায় খেলবেন ভোজিনহা