Durand Cup 2026: বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) শেষ হওয়ার পরেই ভারতীয় ফুটবলের নতুন মরসুম শুরু হতে চলেছে। সর্বভারতীয় ক্ষেত্রে মরসুমের প্রথম টুর্নামেন্ট হতে চলেছে ডুরান্ড কাপ। কলকাতা-সহ দেশের পাঁচ শহরে ডুরান্ড কাপের ম্যাচ হবে। এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছেন আয়োজকরা।
KNOW
East Bengal FC vs Mohun Bagan Super Giant: এবারও ডুরান্ড কাপেই (Durand Cup 2026) হতে চলেছে মরসুমের প্রথম কলকাতা ডার্বি (Kolkata Derby)। বুধবার ডুরান্ড কাপের আয়োজকদের পক্ষ থেকে গ্রুপবিন্যাসের কথা জানানো হয়েছে। গ্রুপ এ-তে ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়াও আছে সিআইএসএফ প্রোটেক্টর্স (CISF Protectors) ও সাউথ ইউনাইটেড এফসি (South United FC)। অন্য গ্রুপগুলিতে কারা আছে, সে বিষয়ে সরকারিভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি। কবে কোন দলের ম্যাচ এবং কলকাতা ডার্বি কবে, সে বিষয়েও এখনও কিছু জানানো হয়নি। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ ঘিরেই সবচেয়ে বেশি আগ্রহ। এই কারণে ফুটবলপ্রেমীরা ডুরান্ড কাপে কলকাতার দুই প্রধানের ম্যাচের তারিখ জানার অপেক্ষায় আছেন।

২৫ জুলাই শুরু ডুরান্ড কাপ
২৫ জুলাই শুরু হচ্ছে ডুরান্ড কাপের ১৩৫-তম সংস্করণ। ফাইনাল ম্যাচ হবে ২৩ অগাস্ট। গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC), দুই বিদেশি দল-সহ মোট ২৪ দল এবারের ডুরান্ড কাপে খেলছে। কলকাতা-সহ দেশের পাঁচ শহরে ডুরান্ড কাপের ম্যাচগুলি হবে। প্রথমবার ঝাড়খণ্ডের (Jharkhand) রাজধানী রাঁচিতে (Ranchi) ডুরান্ড কাপের ম্যাচ হবে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়াম, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়াম এবং শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ হবে। সব শহরেই ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু হয়েছে।
২ প্রধানেই নতুন কোচ
নতুন মরসুমে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দলের দায়িত্বে আসতে চলেছেন নতুন কোচ। এ বিষয়ে অবশ্য এখনও সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। কলকাতার দুই প্রধানের সিনিয়র দলের অনুশীলনও শুরু হয়নি। তবে ডুরান্ড কাপের গ্রুপবিন্যাস হয়ে যাওয়ার পর এবার নতুন মরসুমের দলগঠন নিয়ে তৎপরতা দেখা যেতে পারে। দুই প্রধানই নতুন কোচকে দায়িত্ব দিয়ে প্রস্তুতি শুরু করে দিতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


