Indian Super League: আইএসএল-এর দ্বিতীয় পর্যায়ের সূচি ঘোষণা, কবে কলকাতা ডার্বি?

Published : Nov 18, 2026, 08:37 PM IST
Kolkata Derby Indian Super League

সংক্ষিপ্ত

Indian Super League 2026-27: ভারতীয় দলের নিউজিল্যান্ড (New Zealand) সফর এবং সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2026) আইএসএল-এ বিরতি ছিল। ফের শুরু হতে চলেছে খেলা। এরই মধ্যে চলতি আইএসএল-এর দ্বিতীয় পর্যায়ের সূচি ঘোষণা করা হল। বাংলার ফুটবলপ্রেমীদের সবচেয়ে বেশি আগ্রহ কলকাতা ডার্বির (Kolkata Derby) তারিখ নিয়ে।

DID YOU KNOW ?
পুরনো ফর্ম্যাটে আইএসএল
গত মরসুমে আইএসএল আয়োজন নিয়ে অনেক জটিলতা থাকলেও, এবার পুরনো ফর্ম্যাটে চলছে লিগ।

Indian Super League 2026-27 Schedule: ২০২৬-২৭ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করলেন আয়োজকরা। সূচি অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি ২০২৭ শুরু হবে লিগের দ্বিতীয় পর্ব। আইএসএল শিল্ড এবং প্লে-অফে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামবে ১৩টি দল। দ্বিতীয় পর্বে মোট ৭৮টি ম্যাচ খেলা হবে। ডাবল রাউন্ড-রবিন ফরম্যাট অনুযায়ী, প্রতিটি দল বাকি ১২টি দলের বিরুদ্ধে আরও একবার করে মাঠে নামবে। ২২ জানুয়ারি দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসি (Punjab FC) ও নর্থইস্ট ইউনাইটেড এফসি-র (NorthEast United FC) ম্যাচ দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্ব। ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে এই ম্যাচ। লিগ পর্বের শেষ পর্যায়ের ম্যাচগুলি হবে ২০২৭ সালের ১৪ থেকে ১৮ এপ্রিলের মধ্যে। এই পর্বে মোট ছ'টি ম্যাচের সূচি রয়েছে। তবে ম্যাচগুলির কিক-অফের সময় পরে জানানো হবে।

আইএসএল-এর দ্বিতীয় পর্যায়ে কলকাতা ডার্বি কবে?

দ্বিতীয় পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলির মধ্যে রয়েছে কলকাতা ডার্বি (Kolkata Derby)। আগামী ২৮ ফেব্রুয়ারি, রবিবার, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এবং গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল (East Bengal FC)। ম্যাচ শুরু সন্ধে সাড়ে সাতটায়। ২০২৫-২৬ মরসুমে দুই দলই সমান পয়েন্টে লিগ শেষ করেছিল। তবে গোলপার্থক্যে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফিরতি ডার্বি ঘিরে সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ থাকবে। তার আগে চলতি মাসের ২৯ তারিখ চলতি আইএসএল-এর প্রথম পর্বের কলকাতা ডার্বি হতে চলেছে। সেই ম্যাচ ঘিরেও উত্তেজনা বাড়ছে।

এবার পুরনো ফর্ম্যাটে হচ্ছে আইএসএল

গত মরসুমের আইএসএল-এ সব দল মোট ১৩টি করে ম্যাচ খেলেছিল। কারণ, পুরনো ফর্ম্যাট অনুযায়ী লিগ হয়নি। এবার পুরনো ফর্ম্যাটে ফিরেছে আইএসএল। এবার লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম ছ'টি দল প্লে-অফে জায়গা করে নেবে। শীর্ষে থাকা দল জিতবে আইএসএল শিল্ড। আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হবে প্লে-অফ। প্রথম দিন চতুর্থ স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে পঞ্চম স্থানে থাকা দল। ২৫ এপ্রিল মুখোমুখি হবে তৃতীয় ও ষষ্ঠ স্থানে থাকা দুই দল। সরাসরি সেমি-ফাইনালে খেলার সুযোগ পাবে লিগের প্রথম দুই দল। সেমি-ফাইনাল হবে দুই লেগে। প্রথম লেগের ম্যাচগুলি ২৮ ও ২৯ এপ্রিল এবং দ্বিতীয় লেগের ম্যাচগুলি ২ ও ৩ মে অনুষ্ঠিত হবে। দুই সেমি-ফাইনালের বিজয়ী দল আগামী ৮ মে, শনিবার, আইএসএল ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৯
২৯ নভেম্বর হতে চলেছে আইএসএল-এর প্রথম পর্বের কলকাতা ডার্বি।
২৯ নভেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে কলকাতা ডার্বি। আইএসএল-এ মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Juan Mata: স্পেনের সোনালি প্রজন্মের সদস্য, ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর হুয়ান মাতার
New Zealand vs India: লক্ষ্য বদলা ও হ্যাটট্রিক, নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের জন্য তৈরি ভারত