Kylian Mbappe Record: ২০১৮ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2018) খেলার সুযোগ পান কিলিয়ান এমবাপে। সুযোগ পাওয়ার পর থেকেই বিশ্বকাপে নিয়মিত গোল করে চলেছেন এই ফরাসি তারকা। তিনি আরও গোল করে দলকে সাফল্য এনে দিতে চান।
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়ার পথে কিলিয়ান এমবাপে
রেকর্ডের পথে কিলিয়ান এমবাপে
বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সের হয়ে এখনও পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ১৮ গোল করেছেন কিলিয়ান এমবাপে। তিনি চলতি বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ ৩২-এর ম্যাচে সুইডেনের বিরুদ্ধে জোড়া গোল করেছেন। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়ার পথে এই স্ট্রাইকার।
DID YOU KNOW ?
মেসি-এমবাপের লড়াই
বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। তাঁর ঠিক পিছনেই আছেন কিলিয়ান এমবাপে।
28
বিশ্বকাপ ফুটবলে লিওনেল মেসির রেকর্ড ভেঙে দেওয়ার পথে কিলিয়ান এমবাপে
মেসির রেকর্ড ভাঙার পথে এমবাপে
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক ১৯ গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তাঁর ঠিক পিছনেই আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপ ফুটবলেই হয়তো মেসির রেকর্ড ভেঙে দিতে পারেন এমবাপে। এই দুই তারকাকে নিয়ে এখন ফুটবল দুনিয়ায় আলোচনা চলছে।
১৮
বিশ্বকাপ ফুটবলে এখনও পর্যন্ত ১৮ গোল করেছেন কিলিয়ান এমবাপে।
ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে এখনও পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে ১৮ ম্যাচ খেলে ১৮ গোল করেছেন।
চলতি বিশ্বকাপ ফুটবলে এখনও পর্যন্ত ছয় গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। ২০২২ সালের বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপে। মেসি এখনও পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট জিততে পারেননি। এবার তিনি সেই নজির গড়ার লক্ষ্যে।
ব্যক্তিগত নজির নয়, ফ্রান্সকে ফের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন করাই লক্ষ্য কিলিয়ান এমবাপের
ফ্রান্সকে ফের বিশ্বকাপ জেতাতে চান এমবাপে
লিওনেল মেসির সঙ্গে গোলের লড়াই চললেও, কিলিয়ান এমবাপে জানিয়েছেন, ‘চলতি বিশ্বকাপ ফুটবলে যত দূর পর্যন্ত যাওয়া সম্ভব ততদূর যাওয়াই লক্ষ্য। ১৯ জুলাই পর্যন্ত টিকে থাকতে চাই।’ ১৯ জুলাই চলতি বিশ্বকাপ ফুটবল ফাইনাল। সেই ম্যাচে খেলতে চান বলে জানিয়েছেন এমবাপে। তিনি ব্যক্তিগত নজির গড়ার চেয়ে ফ্রান্সকে ফের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন করতে চান।
58
লিওনেল মেসির সঙ্গে তিনি গোলের লড়াইয়ে নেই, স্পষ্ট করে দিলেন কিলিয়ান এমবাপে
মেসির গোল নিয়ে ভাবছেন না এমবাপে
লিওনেল মেসির সঙ্গে গোলের লড়াই প্রসঙ্গে কিলিয়ান এমবাপে বলেছেন, ‘আমরা ম্যাচ জেতার চেষ্টা করছি। আমরা প্রতি ম্যাচ ধরে এগোতে চাইছি। আমি যত গোল করব ততই নতুন উচ্চতায় পৌঁছে যাব। আমি নিশ্চিত, লিও আরও গোল করবে। এই কারণে আমি সেসব নিয়ে ভাবছি না। পরের ম্যাচে আমাদের প্রতিপক্ষ কে হতে পারে, তা নিয়ে বেশি ভাবছি। ফাইনালে পৌঁছনোই আমাদের লক্ষ্য। তার কত কাছাকাছি যেতে পারি, সেটা নিয়ে ভাবছি।’
68
চলতি বিশ্বকাপ ফুটবলে পরের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হতে চলেছে ফ্রান্স
ফ্রান্স-প্যারাগুয়ে লড়াই
চলতি বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ ১৬-এ প্যারাগুয়ের মুখোমুখি হতে চলেছে ফ্রান্স। রাউন্ড অফ ৩২-এর ম্যাচে চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে টাইব্রেকারে জয় পেয়েছে প্যারাগুয়ে। ফলে লাতিন আমেরিকার এই দল দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করতে পারে। তবে সুইডেনের বিরুদ্ধে সহজ জয় পাওয়ার পর প্যারাগুয়ের বিরুদ্ধেও ফ্রান্সকে জেতানোর বিষয়ে আত্মবিশ্বাসী কিলিয়ান এমবাপে।
78
রাউন্ড অফ ১৬-এর ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে আরও ভালো পারফরম্যান্স দেখানোই এমবাপের লক্ষ্য
প্যারাগুয়ের বিরুদ্ধেও ফ্রান্সকে জেতাতে তৈরি এমবাপে
প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচের আগে কিলিয়ান এমবাপে বলেছেন, ‘প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচের আগে আমরা কীভাবে উন্নতি করতে পারি, সেই চেষ্টা করছি। আমাদের এখনও উন্নতি করার অবকাশ আছে। আমরা ইতিবাচক আছি, আমাদের গোল করার ক্ষমতা আছে। এর অর্থ হল, আমাদের ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে।’
88
বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে মরক্কোর মুখোমুখি হতে পারে ফ্রান্স
ফ্রান্স-মরক্কো লড়াই?
রাউন্ড অফ ১৬-এর ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে জয় পেলে কোয়ার্টার-ফাইনালে মরক্কোর মুখোমুখি হতে পারে ফ্রান্স। রাউন্ড অফ ১৬-এর ম্যাচে অন্যতম আয়োজক দেশ কানাডার মুখোমুখি হবে মরক্কো। আফ্রিকার এই দল এখন যে ফুটবল খেলছে, ততে কানাডার বিরুদ্ধে এগিয়ে থেকেই মাঠে নামবে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.