IND vs ENG T20: নতুন পরীক্ষা এবার ভারতের সামনে! ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সম্ভাব্য একাদশ কেমন হচ্ছে?

Published : Jun 30, 2026, 07:37 PM IST

IND vs ENG T20: ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামছে ভারত। শোনা যাচ্ছে, এই ম্যাচে পাঁচজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হতে পারে। 

PREV
14
আয়ারল্যান্ড সিরিজে ভারতের হার

ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজের আগে আয়ারল্যান্ডের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট দল। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত প্রথম ম্যাচে ৩৪ রানে এবং দ্বিতীয়টিতে ১ রানে পরাজিত হয়। প্রায় ৩ বছর পর, ভারত কোনও টি-টোয়েন্টি সিরিজে হারল, যা নিয়ে সমর্থকরা রীতিমতো হতাশ। এরপরই ১ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ডারহামের চেস্টার-লি-স্ট্রিটে শুরু হচ্ছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তাই দলে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

24
শ্রেয়স আইয়ারের জায়গা পাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের নায়ক সঞ্জু স্যামসন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে মাত্র ৫ রান করেন। এমনকি, তাঁর আউট হওয়ার ধরনও ছিল হতাশাজনক। সূত্রের খবর, সঞ্জুর বদলে ১৫ বছর বয়সী তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী দলে সুযোগ পেতে পারেন। তবে অভিষেক শর্মা এবং তিলক ভার্মা নিজেদের জায়গা ধরে রাখবেন বলেই শোনা যাচ্ছে। ঈশান কিষাণের খারাপ ফর্ম সত্ত্বেও আরও একটি সুযোগ পেতে পারেন। অধিনায়ক শ্রেয়স আইয়ারের জায়গাও পাকা।

34
ওয়াশিংটন সুন্দরও বাদ?

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাট এবং বল হাতে ব্যর্থ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরেরও প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শিবম দুবে ২টি উইকেট নেওয়ায় তাঁর জায়গা প্রায় নিশ্চিত। আয়ারল্যান্ড সিরিজে অভিষেক হওয়া সূর্যংশ শেডগে-রও প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী বা রবি বিষ্ণোই এবং অলরাউন্ডার অক্ষর প্যাটেল খেলতে পারেন।

44
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

পেস বোলিং বিভাগে প্রসিধ কৃষ্ণ বাদ পড়তে পারেন। তাঁর জায়গায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে ৩ উইকেট নেওয়া প্রিন্স যাদব দলে আসতে পারেন। এছাড়া ব্যাটিং-বোলিংয়ে নজর কাড়া হর্ষিত রানা এবং আর্শদীপ সিং-এর জায়গাও প্রায় পাকা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষাণ, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, প্রিন্স যাদব, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী/রবি বিষ্ণোই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories