Lalit Modi News: বন্ধ হয়ে গেল ভারতে প্রত্যর্পণের রাস্তা! ব্রিটিশ নাগরিকত্ব পেলেন IPL কর্তা ললিত মোদী

Published : Nov 15, 2026, 08:51 AM IST
Asianet News Bangla

সংক্ষিপ্ত

Lalit Modi News: শনিবার সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে গিয়ে তার এই ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া এবং তার জীবন সংগ্রামের কথা তুলে ধরেন সকলের সামনে। মোদীর নাগরিকত্ব পাওয়ার বিষয়টি যেদিন সামনে এলো ঘটনাচক্রে সেদিনই ছিলো ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Lalit Modi News: পাকাপাকি ভাবে ব্রিটেনের নাগরিকত্ব পেলেন ভারত পলাতক IPL অধিকর্তা ললিত মোদী (Lalit Modi News)। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া নিয়ে পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লেখেন, ''এটা আমার কাছে খুবই গর্বের মুহুর্ত। অবশেষে ব্রিটেনের নাগরিকত্ব পেলাম।'' তিনি আরও জানান যে, বহুদিন ধরেই ব্রিটেনে রয়েছেন তিনি। এখানকার মানুষজন, সংস্কৃতি সবকিছুর সঙ্গে দারুণ যোগসূত্র তৈরি হয়ে গিয়েছে তার। ফলে এতদিন বাদে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় তিনি গর্বিত বলেও জানিয়েছেন ললিত মোদী।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) প্রতিষ্ঠাতা ললিত মোদীকে ব্রিটেনের নাগরিকত্ব প্রদান:-

এই বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে যে, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর ললিত মোদীকে ব্রিটেনের নাগরিকত্ব দেওয়া হৃয়। পাকাপাকি ভাবে ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত মোদী। তার এই নাগরিকত্ব গ্রহনের বিষয়টি বন্ধু বান্ধবী ও পরিবার পরিজনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শনিবার সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে গিয়ে তার এই ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া এবং তার জীবন সংগ্রামের কথা তুলে ধরেন সকলের সামনে। মোদীর নাগরিকত্ব পাওয়ার বিষয়টি যেদিন সামনে এলো ঘটনাচক্রে সেদিনই ছিলো ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন। ললিত মোদী এক্স হ্যান্ডেলে নিজের নাগরিকত্ব গ্রহনের বিষয়টি জানানোর পাশাপাশি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে তাঁকেও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

প্রসঙ্গত, আইপিএলে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ললিত মোদী। ২০১০ সাল থেকে তিনি ভারত ছাড়া। তার বিরুদ্ধে তদন্ত করছে BCCI । তাকে ভারতে প্রত্যাপর্ণের দাবিতে একাধিকবার সওয়ালও হয়েছে। মুম্বইয়ের বিশেষ আদালত তার বিরুদ্ধে জারি করেছে গ্রেফতারি পরোয়ানা। বিদেশি অনুদান আইন লঙ্ঘন থেকে কয়েকশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। একাধিক তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে তদন্ত করছে। বিদেশি অনুদান আইন লঙ্ঘন নিয়ে আয়কর বিভাগ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে একটি মাত্র জিজ্ঞাসাবাদ পর্বেই যোগ দেন তিনি। ২০১০ সালের মে মাসে দেশ ছাড়েন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

U19 Asia Cup 2026: 'এই সাফল্য তরুণদের অনুপ্রাণিত করবে,' অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
Cricketer Suicide: ২ ব্যক্তির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, তেলঙ্গানায় উঠতি ক্রিকেটারের 'আত্মহত্যা'