Cricketer Suicide: ২ ব্যক্তির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, তেলঙ্গানায় উঠতি ক্রিকেটারের 'আত্মহত্যা'

Published : Nov 14, 2026, 10:20 PM IST
bcci under 19 women cricketer nandini death telangana harassment allegations

সংক্ষিপ্ত

U-19 Cricketer Suicide: তেলঙ্গানায় (Telangana) দুই যুবকের হেনস্থার শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন এক অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার। এই ক্রিকেটারের নাম নন্দিনী। তিনি আত্মহননের পথ বেছে নেওয়ার পর পরিবারের পক্ষ থেকে হেনস্থার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়ে পড়েছে।

Telangana U-19 Cricketer Suicide: বেশ কিছুদিন ধরে হেনস্থা করছিল দুই যুবক। কোনও সুরাহা না হওয়ায় শেষপর্যন্ত আত্মহত্যার পখ বেছে নিলেন ১৭ বছর বয়সি এক ক্রিকেটার। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তেলঙ্গানার ভিকারাবাদের (Vikarabad Town) মধু কলোনিতে (Madhu Colony)। ঠাকুমার বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম নন্দিনী। বিসিসিআই-এর (BCCI) অনূর্ধ্ব-১৫ ক্রিকেট প্রতিযোগিতায় খেলেছিলেন তিনি। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে জায়গা করে নেওয়ার লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি ক্রিকেট অনুশীলনও চালিয়ে যাচ্ছিলেন নন্দিনী। ক্রিকেট অনুশীলন এবং পড়াশোনার সুবিধার জন্য ঠাকুমার বাড়িতে থাকতে শুরু করেছিলেন এই কিশোরী। ২০২৩-২৪ মরসুমে বিসিসিআই-এর অনূর্ধ্ব-১৫ ওয়ান ডে ট্রফিতে খেলেছিলেন তিনি। পাশাপাশি স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতাতেও নিয়মিত খেলতেন। তবে এখনও পর্যন্ত বিসিসিআই-এর অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিতে পারেননি।

তদন্ত শুরু পুলিশের

ভিকারাবাদ টাউন থানার ইন্সপেক্টর রঘু কুমার জানিয়েছেন, ‘স্থানীয় ক্রিকেট ম্যাচে খেলছিল মেয়েটি। তবে এখনও বিসিসিআই-এর অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হয়নি। চলতি বছর পার্গিতে ওপেন কোর্সের মাধ্যমে ইন্টারমিডিয়েট শেষ করে। সেখানেই দুই ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। তাঁদের মধ্যে একজন প্রেমের নামে তাকে হেনস্থা করত বলে অভিযোগ।’ পরিবারের অভিযোগ, দুই যুবক দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে হেনস্থা করছিল। পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে একজন প্রেমের প্রস্তাবের নামে তাকে উত্ত্যক্ত করত এবং অন্যজন এই হেনস্থায় সাহায্য করত বলে অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। অনলাইনে হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে কিশোরীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ফোনের ফরেনসিক পরীক্ষার মাধ্যমে ডিজিটাল তথ্য সংগ্রহ এবং মৃত্যুর আগে কী কী ঘটনা ঘটেছিল, তার সময়ক্রম জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

অভিযুক্তদের গ্রেফতারের দাবি

এই ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় ভিকারাবাদে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্য ও আত্মীয়রা। শহরের বিভিন্ন রাস্তায় অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। দ্রুত পদক্ষেপের দাবিতে সরব হয় পরিবার। কী পরিস্থিতিতে ওই কিশোরীর মৃত্যু হল, তার পূর্ণাঙ্গ কারণ এবং হেনস্থার অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Mohit Ulva: পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের নায়ক, কে এই মোহিত উলভা?
U19 Asia Cup 2026 Final: পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৭ রান তাড়া করে জয়, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত