Lionel Messi: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি, আবেগঘন পোস্ট স্ত্রী আন্তোনেলার

Published : Oct 08, 2026, 11:54 AM IST
Lionel Messi: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি, আবেগঘন পোস্ট স্ত্রী আন্তোনেলার

সংক্ষিপ্ত

Lionel Messi: আন্তর্জাতিক ফুটবল থেকে রূপকথার মতো বিদায় নিলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসে নিজের শেষ ম্যাচে বেনিনের বিরুদ্ধে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানে জয়ে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন তিনি। এরপরই স্বামী মেসিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তা দিয়েছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

Lionel Messi: ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো স্বামীর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর একটি আবেগঘন বার্তা লিখেছেন। বুয়েনস আইরেসে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে আন্তর্জাতিক ফুটবলকে রূপকথার মতো বিদায় জানিয়েছেন মেসি। মঙ্গলবার, ঘরের মাঠে নিজের বিদায়ী ম্যাচটা দারুণভাবে স্মরণীয় করে রাখলেন ‘এলএম১০'। বেনিনের বিরুদ্ধে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানে জয়ে তিনি নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করিয়েছেন (Lionel Messi)।

'এই ভালোবাসা তোমারই অর্জন'

আরও পড়ুন - Lionel Messi: শেষ ম্যাচেও জ্বলে উঠলেন মেসি, একটি গোল এবং দুটি অ্যাসিস্টে বিদায়বেলা স্মরণীয় করলেন মহাতারকা

আন্তোনেলা ম্যাচের পর ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার সময় মেসি যে ভালোবাসা ও সম্মান পেয়েছেন, তার প্রশংসায় পঞ্চমুখ তিনি। আন্তোনেলা জানান, নিজের ব্যক্তিত্ব, নম্রতা এবং আর্জেন্টিনার প্রতি দায়বদ্ধতা দিয়েই এই ভালোবাসা অর্জন করেছেন মেসি। তাঁর এই যাত্রাপথের সঙ্গী হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন আন্তোনেলা। তিনি লেখেন, "এমন কিছু রাত আসে যা পুরো জীবনের গল্প বলে দেয়। আর গত রাতটা ঠিক তেমনই ছিল। এত মানুষের ভালোবাসা, তাদের কৃতজ্ঞতা এবং তুমি এতদিন ধরে যা দিয়েছ, তার প্রতিদান পেতে দেখাটা সত্যিই দারুণ। এই ভালোবাসা তোমারই অর্জন। তোমার ব্যক্তিত্ব, নম্রতা, দায়বদ্ধতা আর এই জার্সির প্রতি তোমার ভালোবাসা দিয়েই তুমি এটা তৈরি করেছ। তোমার পাশে থেকে এই পথ চলাটা আমার কাছে অনেক বড় পাওনা। জীবনের এত বড় একটা অধ্যায় তুমি এভাবে শেষ করলে, যা দেখে আমি আপ্লুত। আমাদের এত কিছু শেখানোর জন্য ধন্যবাদ! আমরা তোমাকে ভালোবাসি! @leomessi। সবসময় তোমার পাশে আছি।"

ফুটবল আইকনের রাজকীয় বিদায়

মেসির এই বিদায়ী ম্যাচ এবং তার আগের মুহূর্তগুলো ছিল আবেগে ভরপুর। সতীর্থ, প্রাক্তন ফুটবলার এবং ভক্তদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি মেসি নিজেও বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট পাওয়া থেকে শুরু করে তাঁর ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলি নিয়ে বিশেষ ড্রোন শো—সব মিলিয়ে এক রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন এই ফুটবল আইকন। আর্জেন্টিনায় ফুটবল এমনিতেই একটা আলাদা জায়গা জুড়ে রয়েছে, আর সেখানে মেসির মতো তারকার এমন বিদায় সত্যিই চোখে পড়ার মতো। দিয়েগো মারাদোনার পাশাপাশি আর্জেন্টিনায় সবচেয়ে বেশি সম্মান পান মেসি। নিজের আন্তর্জাতিক কেরিয়ারে দেশকে একাধিক বড় ট্রফি জেতানোর পাশাপাশি অনেক রেকর্ডও গড়েছেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Lionel Messi Retirement: "চিরকাল মনে রাখার মতো ইতিহাস", মেসিকে আবেগঘন বার্তা রোনাল্ডোর
IFA Shield 2026 Final: আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল, কী বলছেন দুই দলের কোচ?