IFA Shield 2026 Final: আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল, কী বলছেন দুই দলের কোচ?

Published : Oct 08, 2026, 09:48 AM IST
IFA Shield 2026 Final

সংক্ষিপ্ত

IFA Shield 2026 Final: আইএফএ শিল্ডের ফাইনালে বৃহস্পতিবার সন্ধ্যায়, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ফুটবল জায়ান্ট মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (IFA Shield 2026 Final)। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ফাইনাল।

IFA Shield 2026 Final: আইএফএ শিল্ডের ফাইনালে বৃহস্পতিবার সন্ধ্যায়, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ফুটবল জায়ান্ট মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (IFA Shield 2026 Final)। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ফাইনাল। আক্ষরিক অর্থেই, ভারতীয় ফুটবলের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। সেই ম্যাচের আগেই কলকাতার একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হলেন মোহনবাগান কোচ পানাজিওটিস ডিলম্পেরিস এবং ইস্টবেঙ্গল হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Mohun Bagan vs East Bengal IFA Shield Final 2026)।

আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল

মোহনবাগান কোচ জানালেন, “আমার পুরো ফোকাস আমাদের দলের উপর। মোহনবাগান ফুটবলারদের উপর আমার ভরসা আছে। ডুরান্ড কাপ, কলকাতা লিগ, আইএফএ শিল্ড, পরপর ম্যাচ। কিন্তু এটা কখনোই কোনও অজুহাত হতে পারেনা মোহনবাগানের মতো দলের কাছে। তাই আমরা তৈরি। আমি সামনের দিকে তাকাতে চাই। চাপ থাকবেই। কিন্তু আমি বিশ্বাস করি যে, আমার ছেলেরা পুরোপুরি তৈরি এবং সেরা ফুটবলটাই উপহার দেবে। আমরা অনেকরকম মুহূর্তের সম্মুখীন হয়েছি। সেগুলো থেকে উপযুক্ত শিক্ষা নিয়েছি। সবসময় আমাদের দল উন্নতি করছে। আমাদের দলে যথেষ্ট ভালোমানের ফুটবলাররা রয়েছেন। আমি বিশ্বাস করি, তারা নিশ্চয়ই গোল করবে এই ম্যাচে। তবে আমরা চাইব খেলাটা ৯০ মিনিটের মধ্যেই শেষ করতে চাই। কারণ, এরপর আমাদের পরপর ম্যাচ রয়েছে। অন্য দলে কে আছে জানিনা। আমার দলে ছাংতে আছে, সাহাল আছে। যারা হ্যাটট্রিক করেছে এর আগে। তাই আমি শুধু নিজেদের দল নিয়ে ভাবতে চাই।"

কী বলছেন দুই দলের কোচ?

ইস্টবেঙ্গল কোচের কথায়, “আমরা ফাইনাল খেলার জন্য ১০০% তৈরি আছি। আমার বিশ্বাস, ছেলেরা নিজেদের সেরাটা উজাড় করে দেবে এই ম্যাচে। তবে আমি প্রতিপক্ষকে অবশ্যই সম্মান করি। তবে আমি কখনোই পিছনে ফিরে তাকাতে চাইনা। এটা একটা অন্য টুর্নামেন্ট এবং আমরা সেইদিকেই ফোকাস ধরে রাখতে চাই। প্রত্যেকে পেশাদার ফুটবলার এবং সবাই জানে যে, তাদের ঠিক কোন কাজটা করতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে ফুটবলারদের উপর অনেক বেশি চাপ যাচ্ছে। কারণ, পরপর ম্যাচ খেলতে হচ্ছে। ফাইনালের প্রথম একাদশ এখনও চূড়ান্ত নয়। সেটা সবাই মিলে বসে ঠিক করব।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Wrestling: লাস ভেগাসে প্রতিযোগিতা, ভারতীয় কুস্তিগীরদের ভিসা দিল না মার্কিন যুক্তরাষ্ট্র
Indian Super League: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে আইএসএল