Messi-Ronaldo: একইসঙ্গে নিলামে মেসি-রোনাল্ডোর জার্সি, কোনটার দাম বেশি উঠল?

Published : Aug 21, 2026, 07:59 PM IST
Messi-Ronaldo

সংক্ষিপ্ত

Lionel Messi-Cristiano Ronaldo: বিশ্বের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা দেখা যায়। এই দুই ফুটবলারের জার্সি নিলামে ওঠার পরেও সংগ্রাহকদের মধ্যে আগ্রহ দেখা গেল। তবে এই নিলামেও রোনাল্ডোকে টেক্কা দিলেন মেসি।

DID YOU KNOW ?
অবসর ঘিরে জল্পনা
আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর ঘিরে জল্পনা শুরু হয়েছে। তবে এই দুই তারকা এখনও সরকারিভাবে অবসর ঘোষণা করেননি।

Lionel Messi-Cristiano Ronaldo Jersey Auction: একইসঙ্গে নিলামে উঠল লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) জার্সি। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে দলগত ও ব্যক্তিগত সাফল্যের নিরিখে যেমন রোনাল্ডোকে টেক্কা দিয়েছেন, তেমনই এই নিলামেও রোনাল্ডোকে ছাপিয়ে গেলেন মেসি। তিনি বার্সেলোনার (FC Barcelona) হয়ে খেলার সময় যে জার্সি পরে খেলতেন, তেমনই এক স্বাক্ষর করা জার্সি নিলামে ওঠে। এই জার্সি ৬৬,১০৭ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। একই সংগ্রহে থাকা রোনাল্ডোর একটি জার্সির চেয়ে মেসির জার্সিটির দাম উঠেছে ছয় গুনেরও বেশি। রোনাল্ডোর জার্সি ১০,৬০১ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) ম্যাসিওর রড থর্নলির (Rod Thornley) ব্যক্তিগত সংগ্রহে ছিল মেসি ও রোনাল্ডোর জার্সি। এই দুই জার্সি এবার নিলামে উঠল।

এক দশকেরও বেশি সময়ের পুরনো জার্সি নিলাম

মেসির যে জার্সি নিলামে ওঠে, সেটি তিনি পরেছিলেন ২০১২ সালের অগাস্টে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে বার্সেলোনার একটি প্রাক-মরসুম প্রীতি ম্যাচে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। পরে মেসি জার্সিটিতে স্বাক্ষর করে সেটি থর্নলিকে দেন। থর্নলি জানিয়েছিলেন, ম্যাচের আগে তিনি বার্সেলোনার সেই সময়ের দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার জেরার্ড পিকেকে (Gerard Pique) মেসির জার্সিটি সংগ্রহ করে দেওয়ার অনুরোধ করেছিলেন। ম্যাচ শেষে পিকে তাঁকে বার্সেলোনার ড্রেসিংরুমে নিয়ে যান। সেখানে মেসি নিজের পরা জার্সিটি খুলে তাতে স্বাক্ষর করেন এবং থর্নলির সঙ্গে করমর্দনও করেন। অন্যদিকে, রোনাল্ডোর যে জার্সি নিলামে ওঠে, সেটি এই কিংবদন্তি ২০১৪-১৫ মরসুমে রিয়াল মাদ্রিদের (Real Madrid) একটি ম্যাচে পরার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত সেই জার্সি পরেননি রোনাল্ডো। তিনি থর্নলির উদ্দেশে ব্যক্তিগত বার্তা লিখে তাঁকে জার্সি উপহার দেন।

থর্নলির সংগ্রহ তাক লাগিয়ে দেওয়ার মতো

মেসি ও রোনাল্ডোর জার্সি থর্নলির ব্যক্তিগত সংগ্রহে ছিল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের বহু জার্সি ও স্মারক সংগ্রহ করেছিলেন। এবার সেই সংগ্রহ থেকে একজোড়া জার্সি নিলামে তোলা হল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
রোনাল্ডোর চেয়ে ৬ গুন বেশি দামে বিক্রি মেসির জার্সি।
নিলামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে ৬ গুন বেশি দামে বিক্রি হল লিওনেল মেসির জার্সি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Bangladesh: ফের পিছিয়ে যেতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ, ইঙ্গিত তামিম ইকবালের
India Vs Cape Verde: ব্রাজিলের পর কেপ ভার্দের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ভারত, শুরু প্রস্তুতি