
FIFA World Cup 2026 News: ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাতেই কি বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এককভাবে সর্বাধিক গোলদাতা হয়ে যাবেন লিওনেল মেসি (Lionel Messi)? আর্জেন্টিনার অধিনায়ক চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে (Argentina vs Algeria) হ্যাটট্রিক করেছেন। তিনি বিশ্বকাপে ১৬ গোল করে জার্মানির (Germany) মিরোস্লাভ ক্লোজার (Miroslav Klose) সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক গোলদাতা। আর এক গোল করলেই বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এককভাবে সর্বাধিক গোলদাতা হয়ে যাবেন মেসি। তাঁর অনুরাগীদের আশা, অস্ট্রিয়ার বিরুদ্ধেই (Argentina vs Austria) এই রেকর্ড গড়ে ফেলবেন আর্জেন্টিনার অধিনায়ক। আটবার ব্যালন ডি'অর (Ballon d’Or) জিতেছেন মেসি। তবে তিনি এখনও বিশ্বকাপ ফুটবলের কোনও সংস্করণে সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জিততে পারেননি। এবার সেই নজির গড়তে পারেন এই কিংবদন্তি।
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র দু'জন ফুটবলার পরপর ছয় ম্যাচে গোল করেছেন। ১৯৫৮ সালের বিশ্বকাপে ফরাসি (France) কিংবদন্তি জাঁ ফঁতে (Just Fontaine) এবং ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের (Brazil) তারকা জয়ের্জিনহো (Jairzinho) এই রেকর্ড গড়েন। মেসি যদি অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল পান, তাহলে তিনি এই তালিকায় জায়গা করে নেবেন। ২০২২ সালের বিশ্বকাপে প্রি কোয়ার্টার-ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে গোল করার পর কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে, সেমি-ফাইনালে ক্রোয়েশিয়া (Croiatia) এবং ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গোল করেন মেসি। এরপর চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেও গোল করেছেন মেসি। ফলে তিনি সোমবার একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে।
গতবারের বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার প্রথম ম্যাচে ৩-০ জয় পেয়ে নক-আউটের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। অস্ট্রিয়াও প্রথম ম্যাচে জর্ডনের (Jordan) বিরুদ্ধে ৩-১ জয় পেয়েছে। ফলে সোমবারের ম্যাচে যে দল জয় পাবে, সেই দল নক-আউটের যোগ্যতা অর্জন করবে। আর্জেন্টিনা জয় পাবে বলে আশায় সমর্থকরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।