Jorge Messi Health: বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) চলাকালীন লিওনেল মেসির (Lionel Messi) বাবা জর্জে মেসির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। বিশ্বজুড়ে নানা গুজবও রটে গিয়েছিল। এবার সেই গুজব থামাতে সক্রিয় হলেন স্বয়ং মেসি। তিনি বাবার শরীরের অবস্থার বিষয়ে আসল খবর জানিয়ে দিলেন।

DID YOU
KNOW
?
সর্বাধিক গোল মেসির
জার্মানির মিরোস্লাভ ক্লোজার সঙ্গে যুগ্মভাবে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক ১৬ গোল করেছেন লিওনেল মেসি।

Lionel Messi's father Health News: চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) আলজেরিয়ার (Algeria) বিরুদ্ধে প্রথম গোল করার পর তাঁর চোখে জল দেখা যাওয়া নিয়ে বিশ্বজুড়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা থামিয়ে দিলেন আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি। তাঁর বাবা জর্জে মেসির (Jorge Messi) শারীরিক অবস্থা নিয়ে সব খবর রয়ে গিয়েছিল, তা ঠিক নয় বলেও জানিয়ে দিলেন লিও। তবে তিনি জানিয়েছেন, তাঁর বাবার চিকিৎসা চলছে। তিনি সুস্থ হয়ে উঠছেন। ‘আমার চোখের জলের সঙ্গে খেলার কোনও সম্পর্ক নেই। আমি কয়েকদিন ধরে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। জটিল সময় কেটেছে। আমাদের দলের সব সদস্য, সব সতীর্থর প্রতি আমি কৃতজ্ঞ। ওরা সবসময় আমার পাশে ছিল, সবসময় আমাকে সাহায্য করেছে। এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য ওরা আমাকে শক্তি জুগিয়েছে।’

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

গুজব থামাতে বিবৃতি পরিবারের

মেসির পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই মুহূর্তে ওঁর চিকিৎসা চলছে। ওঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিছু মানুষ যেভাবে পরিবারের একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে সংবেদনশীলতা, শ্রদ্ধা ও বিচক্ষণতার অভাবের পরিচয় দিয়ে গুজব রটিয়েছে, তাতে আমরা গভীরভাবে বিচলিত বোধ করছি। পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হচ্ছে, জর্জের শারীরিক অবস্থার বিষয়ে একমাত্র ওঁর সবচেয়ে কাছের আত্মীয়দের কাছেই শারীরিক অবস্থার বিষয়ে আসল ও ঠিক তথ্য আছে। তাই পরিবারের পক্ষ থেকে বা সরকারিভাবে যদি কোনও তথ্য, বিবৃতি বা খবর জানানো না হয়, তাহলে বাকি সব খবর বৈধ বা সত্য নয় বলে ধরে নিতে হবে।’

গুজব থামানোর আর্জি মেসির পরিবারের

মেসির পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘এরকম পরিস্থিতিতে আমরা দায়িত্ববান আচরণ, বিচক্ষণতা ও মানবিকতার আর্জি জানাচ্ছি। একজন ব্যক্তির স্বাস্থ্য এবং তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের মানসিক শান্তি জল্পনার বিষয় বা দায়িত্বজ্ঞানহীন সংবাদমাধ্যমের আগ্রহের বিষয় হতে পারে না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।