
Lionel Messi Goal: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও তাঁর ম্যাজিকে যে এতটুকু মরচে ধরেনি, তা আরও একবার প্রমাণ করে দিলেন আর্জেন্টিনার কিংবদন্তী লিওনেল মেসি। মেজর লিগ সকারে (MLS) ন্যাশভিলের বিরুদ্ধে ম্যাচে পেনাল্টি বক্সের বাইরে থেকে একটি দুর্দান্ত গোল করে ফ্যানদের আবার মাতিয়ে দিলেন তিনি (Lionel Messi Goal)। তবে মেসির এই অসাধারণ গোল সত্ত্বেও ইন্টার মায়ামিকে জেতাতে পারলেন না। রুদ্ধশ্বাস ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
মায়ামির নিউ স্টেডিয়ামে ম্যাচের ৪ মিনিটেই স্যাম সারিজের গোলে এগিয়ে যায় ন্যাশভিল। তবে ২৪ মিনিটে মেসির নেওয়া একটি কর্নার কিক আটকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ন্যাশভিলের খেলোয়াড় রিড বেকার। এই আত্মঘাতী গোলে মায়ামি সমতা ফেরায়। এরপর ৬২ মিনিটে, আসে মেসির সেই অবিশ্বাস্য গোল। আর্জেন্টিনার প্রাক্তন সতীর্থ রদ্রিগো দি পলের সঙ্গে একটি দারুণ মুভ তৈরি করে পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁকানো শটে বল জালে জড়ান মেসি। ন্যাশভিলের গোলকিপার ব্রায়ান শোয়াকের শুধু চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। খেলার ফলাফল তখন ২-১।
Lionel Messi: স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কিনছেন, ভবিষ্যতের জন্য বিনিয়োগ মেসির
এই ম্যাচে মেসির আরও দুটি শট পোস্টে এবং বারে লেগে ফিরে আসে। ৫০ মিনিটে তাঁর একটি শট ক্রসবারে এবং ৭৮ মিনিটে আরেকটি শট পোস্টে লেগে বাইরে চলে যায়। যখন মনে হচ্ছিল মায়ামি জিতেই যাচ্ছে, ঠিক তখনই ইনজুরি টাইমে গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান স্যাম সারিজ।
Messi. Left foot. 20 yards out. 🐐
Miami takes the lead on Nashville! pic.twitter.com/DuBJI7gxOz— Major League Soccer (@MLS) September 13, 2026
৩৯ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে থাকা মেসি ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ন্যাশভিলের বিরুদ্ধে ১৪টি ম্যাচে ১৭টি গোল করলেন। এই ড্রয়ের ফলে, ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ন্যাশভিলের থেকে ৯ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানেই রইল মায়ামি। এই সিজনে তাদের এখনও নয়টি ম্যাচ বাকি রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।