IND vs AFG Series: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে সঞ্জু, বাদ তরুণ বৈভব! কেমন হতে পারে প্রথম একাদশ?

Published : Sep 13, 2026, 12:01 PM IST
IND vs AFG Series: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে সঞ্জু, বাদ তরুণ বৈভব! কেমন হতে পারে প্রথম একাদশ?

সংক্ষিপ্ত

IND vs AFG Series: ব্যাটিং অর্ডারে তিন নম্বরে ঈশান কিষাণ, চারে অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং পাঁচ নম্বরে দুরন্ত ফর্মে থাকা তিলক ভার্মাকে রেখেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

IND vs AFG Series: আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য একাদশ বেছে নিলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীকে বাইরে রেখে আরেক তারকা সঞ্জু স্যামসনকে ওপেনার হিসেবে দলে রেখেছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ এই দল বেছে নেওয়ার কথা জানান (IND vs AFG Series)। আকাশ চোপড়া মনে করেন, বৈভব সূর্যবংশীকে সুযোগের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তাঁর মতে, অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসনেরই ইনিংস শুরু করা উচিত। আকাশ আরও বলেন, সঞ্জু সম্প্রতি খারাপ কিছু করেননি, তাই তাঁকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা ঠিক হবে না।

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে সঞ্জু

Women's Asia Cup 2026: উড়ে গেল বাংলাদেশ, মহিলাদের এশিয়া কাপ ফাইনালে ভারত

ব্যাটিং অর্ডারে তিন নম্বরে ঈশান কিষাণ, চারে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার এবং পাঁচ নম্বরে দুরন্ত ফর্মে থাকা তিলক ভার্মাকে রেখেছেন তিনি। হার্দিক পান্ডিয়া না থাকায় আকাশ চোপড়া দলে দুই অলরাউন্ডার— নীতীশ কুমার রেড্ডি এবং শিবম দুবেকে একসঙ্গে খেলানোর পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, ছয়ে নীতীশ এবং সাতে শিবম নামলে দলের ভারসাম্য বাড়বে। আট নম্বরে থাকবেন অক্ষর প্যাটেল।

কেমন হতে পারে প্রথম একাদশ?

বিশেষজ্ঞ বোলার হিসেবে জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তীকে দলে রেখেছেন আকাশ। স্পিন বিভাগ সামলাবেন অক্ষর ও বরুণ, আর পেস আক্রমণের দায়িত্বে থাকবেন বুমরাহ ও অর্শদীপ। তিনি আরও যোগ করেন, প্রয়োজনে নীতীশ, দুবে এবং অভিষেক শর্মাও বোলিংয়ে সাহায্য করতে পারবেন।

আকাশ চোপড়ার বেছে নেওয়া সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games Cricket: এশিয়ান গেমসে ভারতের ম্যাচের সময় বদল, কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল—নতুন সূচি
Afghanistan vs India: আফগানদের বিরুদ্ধে ওপেনার সঞ্জু না বৈভব? দোটানায় শ্রেয়াস