Lionel Messi World Cup Goals: বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক লিওনেল মেসি, নামের পাশে জ্বলজ্বল করছে ১৮টি গোল

Published : Jun 22, 2026, 11:25 PM ISTUpdated : Jun 23, 2026, 01:42 AM IST
Lionel Messi World Cup Goals

সংক্ষিপ্ত

Lionel Messi World Cup Goals: সর্বাধিক ১৬টি গোল করে সবার উপরে তখন মেসি। তবে তাঁর সঙ্গে একই জায়গায় ছিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জার্মানির মিরোস্লাভ ক্লোজে। অর্থাৎ, আর একটি মাত্র গোল করে সর্বাধিক গোলের মাইলস্টোন স্পর্শ করা থেকে কয়েক পা দূরে ছিলেন মেসি। এবার সেই রেকর্ডটিও স্পর্শ হয়ে গেল।

Lionel Messi World Cup Goals: বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক লিওনেল মেসি, নামের পাশে জ্বলজ্বল করছে ১৮টি গোল (Lionel Messi World Cup Goals)। প্রসঙ্গত, আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেই তিনি প্রায় রেকর্ড বুকে নাম তোলার জায়গায় পৌঁছে গেছিলেন। কারণ, সেই ম্যাচের পর বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আর্জেন্টিনার জার্সিতে তাঁর নামের পাশে ছিল ১৬টি গোল (Lionel Messi World Cup record)।

বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক লিওনেল মেসি

সর্বাধিক ১৬টি গোল করে সবার উপরে তখন মেসি। তবে তাঁর সঙ্গে একই জায়গায় ছিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জার্মানির মিরোস্লাভ ক্লোজে। অর্থাৎ, আর একটি মাত্র গোল করে সর্বাধিক গোলের মাইলস্টোন স্পর্শ করা থেকে মাত্র কয়েক পা দূরে ছিলেন মেসি। এবার সেই রেকর্ডটিও ছুঁয়ে ফেললেন ম্যাজিশিয়ান। 

 

 

কারণ, অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে ফের একবার ইতিহাসে নাম লেখালেন ‘এলএম১০'। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল করার রেকর্ড গড়লেন লিওনেল মেসি। খেলার ৩৭ মিনিটে, করেন প্রথম গোলটি। ফ্যাকুন্ডো মেদিনার অ্যাসিস্ট থেকে বাঁ পায়ের জোরালো শটে অনবদ্য ফিনিশ করেন তিনি। অস্ট্রিয়া গোলকিপার শ্লাগার ঝাঁপিয়েও কিছু করতে পারেননি। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলে। তাঁর মোট গোল সংখ্যা তখনও অবধি ১৭। কিন্তু এই ম্যাচেই তিনি আরেকটি গোল করে কার্যত, নিজের রেকর্ডই আবার নিজে ভেঙে দিলেন। এই মুহূর্তে মেসির মোট গোল সংখ্যা ১৮।   

নামটা মনে রাখতে হবে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। ম্যাজিশিয়ান ‘এলএম১০'। আবারও প্রমাণ করলেন নিজেকে। তারপর আবার গোল। ইনজুরি টাইমে দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে আসে আর্জেন্টিনা। সেই পজিটিভ মুভ থেকেই অনবদ্য গোল করে যান লিওনেল মেসি। আর সেই গোলের সুবাদে আর্জেন্টিনা যেমন জিতল ২-০ ব্যবধানে, ঠিক তেমনই মেসির নামের পাশে জুড়ে গেল বিশ্বকাপে সর্বাধিক ১৮টি গোল করার রেকর্ড। 

নামের পাশে জ্বলজ্বল করছে ১৮টি গোল

আর এই জোড়া গোলের সুবাদেই বিশ্বকাপের ইতিহাসে নাম লেখালেন মেসি। তিনিই তো সেরার সেরা। দেশের জার্সিতে জিতেছেন কোপা আমেরিকা ট্রফি, জিতেছেন বিশ্বকাপ এবং ভেঙেছেন একের পর এক রেকর্ড। আবারও রেকর্ড বুকে নাম তুললেন সেই ‘এলএম১০'। ভেঙে দিলেন বিশ্বকাপ ফুটবলের সর্বকালীন গোলের রেকর্ড। বিশ্বের অন্যতম মেগা স্পোর্টিং ইভেন্ট তথা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নয়া পালক যুক্ত হল। 

সর্বাধিক গোলের রেকর্ড গড়লেন লিও। তাঁর নামের পাশে রয়েছে ১৮টি গোল। অপ্রতিরোধ্য, অনবদ্য এবং অপরাজেয়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Argentina vs Austria: মেসির জোড়া গোলে দুরন্ত জয় আর্জেন্টিনার, অস্ট্রিয়াকে বধ করে 'এলএম১০'-এর নামের পাশে ঐতিহাসিক রেকর্ড
Alireza Beiranvand World Cup: ফুটপাতে দিনযাপন! দু-বেলা খাবার জোটাতে করতেন সাফাইকর্মীর কাজ, সেই আলিরেজাই বিশ্বকাপের নায়ক