Argentina vs Cabo Verde: চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। কাবো ভার্দের বিরুদ্ধে ম্যাচেও নতুন রেকর্ড গড়েছেন এই কিংবদন্তি।
বিশ্বকাপ ফুটবলে দিয়েগো মারাদোনার রেকর্ড ভেঙে দিয়ে নতুন উচ্চতায় লিওনেল মেসি
নতুন রেকর্ড মেসির
বিশ্বকাপ ফুটবলে সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রে প্রয়াত দিয়েগো মারাদোনার রেকর্ড ভেঙে দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে সতীর্থদের দিয়ে আট গোল করিয়েছিলেন মারাদোনা। মেসি এখনও পর্যন্ত সতীর্থদের দিয়ে নয় গোল করিয়েছেন।
DID YOU KNOW ?
৬ গোল মেসির
বিশ্বকাপ ফুটবলের নক-আউটে এখনও পর্যন্ত ৬ গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
210
বিশ্বকাপ ফুটবলে পরপর ৮ ম্যাচে গোল করে নতুন নজির আর্জেন্টিনার অধিনায়কের
টানা ৮ ম্যাচে গোল মেসির
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পরপর আট ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি কাবো ভার্দের বিরুদ্ধে ম্যাচের প্রথম গোল করেন। এই গোলের মাধ্যমেই নতুন নজির গড়েন মেসি।
৫
বিশ্বকাপ ফুটবলের নক-আউটে টানা ৫ ম্যাচে গোল মেসির।
২০২২ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত বিশ্বকাপ ফুটবলের নক-আউটে পরপর ৫ ম্যাচে গোল করেছেন লিওনেল মেসি।
310
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক ২০ গোল হয়ে গেল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির
মেসির ২০ গোল
এবার ষষ্ঠ বিশ্বকাপ ফুটবলে খেলছেন লিওনেল মেসি। তিনি এখনও পর্যন্ত বিশ্বকাপের মূলপর্বে ২০ গোল করেছেন। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে মেসির গোলসংখ্যা ২০-এর ঘরে পৌঁছে গিয়েছে। অন্য কোনও ফুটবলার এই রেকর্ড গড়তে পারেননি।
প্রথমবার বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জেতার লক্ষ্যে মেসি
গোল্ডেন বুটের দৌড়ে মেসি
চলতি বিশ্বকাপ ফুটবলে এখনও পর্যন্ত সাত গোল করেছেন লিওনেল মেসি। তিনি সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে এগিয়ে। ছয় গোল করে তাঁর ঠিক পরেই আছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। মেসি ও এমবাপের মধ্যেই এখন গোল্ডেন বুটের লড়াই চলছে।
510
প্রথম ফুটবলার হিসেবে পরপর ২ বার বিশ্বকাপ ফুটবলে ৭ গোল লিওনেল মেসির
পরপর ২ বার ৭ গোল মেসির
বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে পরপর দু'বার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে সাত গোল করলেন লিওনেল মেসি। এই কিংবদন্তি ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলে সাত গোল করেছিলেন। এবার চার ম্যাচ খেলেই সাত গোল করে ফেলেছেন। ফলে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা বাড়বে বলেই আশা অনুরাগীদের।
610
বিশ্বকাপ ফুটবলের নক-আউটে পরপর ৫ ম্যাচে গোল করে নতুন রেকর্ড লিওনেল মেসির
নক-আউটে গোলের রেকর্ড মেসির
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে নক-আউট পর্বে পরপর পাঁচ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন লিওনেল মেসি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে নক-আউট পর্বে সব ম্যাচেই গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। চলতি বিশ্বকাপ ফুটবলেও নক-আউটে প্রথম ম্যাচেই গোল করলেন তিনি।
710
বিশ্বকাপে গোলের ক্ষেত্রে পেলে ও কিলিয়ান এমবাপের রেকর্ড ছাপিয়ে গেলেন লিওনেল মেসি
পেলে-এমবাপেকে ছাপিয়ে গেলেন মেসি
বিশ্বকাপ ফুটবলের নক-আউট পর্বে এখনও পর্যন্ত ছয় গোল করেছেন লিওনেল মেসি। সতীর্থদের দিয়ে ছয় গোল করিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। ফলে বিশ্বকাপের নক-আউটে ১২ গোলের সঙ্গে তাঁর নাম জড়িয়ে। গত ৬০ বছরে এক্ষেত্রে মেসিই সবার আগে। তিনি পেলে ও কিলিয়ান এমবাপেকে ছাপিয়ে গিয়েছেন।
810
বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি গোল লিওনেল মেসির
অধিনায়ক হিসেবে ১৯ গোল মেসির
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে মূলপর্বে প্রথমবার আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে খেলেন লিওনেল মেসি। তারপর থেকেই তিনি জাতীয় দলের অধিনায়ক হিসেবে খেলে চলেছেন। অধিনায়ক হিসেবে চতুর্থ বিশ্বকাপে খেলতে নেমে এখনও পর্যন্ত ১৯ গোল করেছেন মেসি। তিনিই বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে কোনও দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি গোল করেছেন।
910
বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে ১৪টি আলাদা দলের বিরুদ্ধে গোলের রেকর্ড লিওনেল মেসির
১৪ দলের বিরুদ্ধে গোল মেসির
বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে এখনও পর্যন্ত ১৪টি আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করেছেন লিওনেল মেসি। এক্ষেত্রেও সবার আগে আর্জেন্টিনার অধিনায়ক। জার্মানির প্রাক্তন স্ট্রাইকার জুরগেন ক্লিন্সম্যান ও মিরোস্লাভ ক্লোজা এবং ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো নাজারিও বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে মোট ১০টি আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করেছেন।
1010
তৃতীয় বয়স্কতম ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে গোল লিওনেল মেসির
রোনাল্ডোর পিছনে মেসি
কাবো ভার্দের বিরুদ্ধে ম্যাচের সময় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির বয়স ছিল ৩৯ বছর নয় দিন। তিনি বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে তৃতীয় বয়স্কতম ফুটবলার হিসেবে কোনও ম্যাচে গোল করলেন। এক্ষেত্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে পিছিয়ে মেসি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.