MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
WB Education News
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Yojana
West Bengal & Kolkata Weather
DA Hike
Tamil Nadu MLAs New Benefits
Annapurna Yojana
Gold Price in Kolkata
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Lionel Messi Birthday: এবারই শেষ নয়, ৪৩ বছর বয়সে ফের বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি!

Lionel Messi Birthday: এবারই শেষ নয়, ৪৩ বছর বয়সে ফের বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি!

Lionel Messi: বুধবার ৩৯ বছর পূর্ণ করলেন চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বজুড়ে অনুরাগীরা তাঁদের প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। সবার আশা, ফের বিশ্বকাপ জিতবেন মেসি।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Jun 24 2026, 09:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ইন্টার মায়ামি ছেড়ে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবেন লিওনেল মেসি!
Image Credit : Getty

ইন্টার মায়ামি ছেড়ে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবেন লিওনেল মেসি!

ইংলিশ প্রিমিয়ার লিগে মেসি!

ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার গ্যাবি অ্যাগবোনল্যাহরের দাবি, মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় সই করতে পারেন লিওনেল মেসি। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার পাশাপাশি ফের উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করতে পারেন।

DID YOU
KNOW
?
ফের জয়ের লক্ষ্যে মেসি
২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন করেছেন লিওনেল মেসি। তিনি ফের দেশকে বিশ্বকাপ জেতাতে চান।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলেও খেলতে পারেন লিওনেল মেসি, দাবি গ্যাবি অ্যাগবোনল্যাহরের
Image Credit : Getty

২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলেও খেলতে পারেন লিওনেল মেসি, দাবি গ্যাবি অ্যাগবোনল্যাহরের

পরের বিশ্বকাপেও খেলবেন মেসি!

গ্যাবি অ্যাগবোনল্যাহরের দাবি, এবারই লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ফুটবল নয়। ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলেও খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক। সেই সময় তাঁর বয়স হবে ৩৯ বছর। তা সত্ত্বেও মেসি খেলতে পারবেন বলে বিশ্বাস অ্যাগবোনল্যাহরের।

৩৯
বুধবার ৩৯ বছর পূর্ণ করলেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বুধবার ৩৯ বছর পূর্ণ করলেন। তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা।

Related Articles

Related image1
Lionel Messi: 'প্রচণ্ড রেগে গিয়েছিলাম,' বিশ্বকাপ ফুটবলে নতুন রেকর্ড গড়ার পর বললেন মেসি
Related image2
Lionel Messi: বিশ্বকাপ ফুটবলে ইতিহাস, কতগুলি নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি?
38
লিওনেল মেসিকে সই করাতে পারলে প্রিমিয়ার লিগ জিতবে অ্যাস্টন ভিলা, মত গ্যাবি অ্যাগবোনল্যাহরের
Image Credit : Getty

লিওনেল মেসিকে সই করাতে পারলে প্রিমিয়ার লিগ জিতবে অ্যাস্টন ভিলা, মত গ্যাবি অ্যাগবোনল্যাহরের

মেসিকে এগিয়ে রাখছেন গ্যাবি অ্যাগবোনল্যাহর

এক অনুষ্ঠানে গ্যাবি অ্যাগবোনল্যাহরকে প্রশ্ন করা হয়েছিল, তিনি অ্যাস্টন ভিলায় লিওনেল মেসি, হ্যারি কেন, কিলিয়ান এমবাপে ও আর্লিং হ্যালান্ডের মধ্যে কাকে সই করাতে চাইবেন? জবাবে এই প্রাক্তন ফুটবলার বলেন, তিনি মেসিকে সই করাতে চাইবেন। অ্যাস্টন ভিলা সম্প্রতি ভালো পারফরম্যান্স দেখালেও, ইংলিশ প্রিমিয়ার লিগ জিততে পারেনি। অ্যাগবোনল্যাহরের মতে, মেসিকে দলে নিতে পারলে চ্যাম্পিয়ন হবে অ্যাস্টন ভিলা।

48
সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ ফুটবলে হ্যাটট্রিকের রেকর্ড লিওনেল মেসির
Image Credit : Getty

সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ ফুটবলে হ্যাটট্রিকের রেকর্ড লিওনেল মেসির

নতুন রেকর্ড মেসির

বয়স্কতম ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফুটবহলের মূলপর্বের কোনও ম্যাচে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। তিনি চলতি বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেছেন।

58
বিশ্বকাপ ফুটবলে পরপর ৬ ম্যাচে গোল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির
Image Credit : Getty

বিশ্বকাপ ফুটবলে পরপর ৬ ম্যাচে গোল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির

টানা ৬ ম্যাচে গোল মেসির

বিশ্বকাপ ফুটবলে পরপর ৬ ম্যাচে গোল করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল যেখানে শেষ করেছিলেন, এবার সেখান থেকেই শুরু করেছেন। মোট ১৮ গোল করে বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোলদাতাও হয়ে গিয়েছেন মেসি।

68
২০৩০ সালে শতবর্ষের বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার হয়ে ফের খেলতে পারবেন মেসি?
Image Credit : Getty

২০৩০ সালে শতবর্ষের বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার হয়ে ফের খেলতে পারবেন মেসি?

৪ বছর পরের বিশ্বকাপেও খেলবেন মেসি?

১৯৩০ সালে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। ২০৩০ সালে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ হতে চলেছে। আর্জেন্টিনা যদি এবারও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে এবং লিওনেল মেসি ফিট থাকেন, তাহলে তিনি ২০৩০ সালের বিশ্বকাপে পরপর তিনবার দেশকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে খেলতে পারেন।

78
চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন
Image Credit : Getty

চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন

আর্জেন্টিনার সামনে জর্ডন

চলতি বিশ্বকাপ ফুটবলে প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই নক-আউটের যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকালে গ্রুপের শেষ ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ জর্ডন। এই ম্যাচ নিয়মরক্ষার হলেও, জয়ই চাইছেন মেসিরা। তাঁরা আত্মবিশ্বাস ধরে রাখতে চান।

88
নক-আউট পর্বে প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে
Image Credit : Getty

নক-আউট পর্বে প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে

আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ উরুগুয়ে

গ্রুপ জে-র সেরা দল হিসেবে নক-আউটের যোগ্যতা অর্জন করলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে গ্রুপ এইচ-এ দ্বিতীয় স্থানে থাকা দল। এই গ্রুপের সেরা দল হতে পারে স্পেন। দ্বিতীয় দল হতে পারে উরুগুয়ে। সেটা হলে নক-আউটে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ হবে উরুগুয়ে।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
ফিফা বিশ্বকাপ ২০২৬
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ISL 2026: এবারের আইএসএলে ১৩টি ক্লাবই অংশ নিচ্ছে! খেলা হবে হোম-অ্যান্ড-অ্যাওয়ে ভিত্তিতেই, জানিয়ে দিল ফেডারেশন
Recommended image2
Hockey World Cup: রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে পরের রাউন্ডে ভারত, পাঁচতারা পারফরম্যান্স টিম ইন্ডিয়ার
Recommended image3
Durand Cup 2026: দিল্লির বিরুদ্ধে টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়! ডুরান্ড কাপ ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল
Recommended image4
WTC Points Table: শ্রীলঙ্কাকে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে?
Recommended image5
Durand Cup 2026: ডুরান্ড কাপের হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি, যুবভারতীতে মহারণ
Related Stories
Recommended image1
Lionel Messi: 'প্রচণ্ড রেগে গিয়েছিলাম,' বিশ্বকাপ ফুটবলে নতুন রেকর্ড গড়ার পর বললেন মেসি
Recommended image2
Lionel Messi: বিশ্বকাপ ফুটবলে ইতিহাস, কতগুলি নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved