Manchester United: এবার চেলসির কাছে হার, প্রিমিয়ার লিগে ১৭ নম্বরে ম্যান ইউ

Published : Oct 31, 2026, 10:54 PM ISTUpdated : Oct 31, 2026, 11:13 PM IST
Manchester United

সংক্ষিপ্ত

Chelsea FC vs Manchester United: চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে (Premier League 2026-27) ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খারাপ পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত। শনিবার চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে (Stamford Bridge) হেরে গেল ম্যান ইউ। এই হারের ফলে চলতি প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় শেষের দিকেই থাকল ম্যান ইউ।

DID YOU KNOW ?
৩৮ বছর পর সবচেয়ে খারাপ ফল
১৯৮৮ সালের পর এবারই প্রথম টানা ৯ ম্যাচে জয় পেল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

Premier League 2026-27: চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester) দুর্দশা বাড়ল। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে (Stamford Bridge) চেলসির (Chelsea FC) কাছে ০-২ হেরে গেল ম্যান ইউ। ৬৩ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজ (Lisandro Martinez) লাল কার্ড দেখায় বাকি সময় ১০ জনে খেলতে বাধ্য হয় ম্যান ইউ। ১০ জনে হয়ে যাওয়ার পরেই পেনাল্টি থেকে দ্বিতীয় গোল হজম করে ম্যান ইউ। এদিন প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে চেলসি। ৫০ মিনিটে প্রথম গোল করেন মরগ্যান রজার্স (Morgan Rogers)। এরপর ৬৪ মিনিটে ব্যবধান বাড়ান কোল পামার (Cole Palmer)। প্রিমিয়ার লিগে ব্যক্তিগত ৫০-তম গোল করলেন পামার।

১৭ নম্বরে ম্যান ইউ

এই জয়ের ফলে চলতি প্রিমিয়ার লিগে নয় ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এল চেলসি। অন্যদিকে, নয় ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে থাকল ম্যান ইউ। চলতি মরসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে টানা নয় ম্যাচে জয় অধরা থেকে গেল মাইকেল ক্যারিকের (Michael Carrick) দলের। ১৯৮৮ সালের পর এবারই টানা এত ম্যাচে জয়হীন থাকল ম্যান ইউ। প্রিমিয়ার লিগে গত ম্যাচে টটেনহ্যাম হটস্পারের (Tottenham Hotspur) কাছে হার, তারপর ইএফএল কাপে (EFL Cup) লিভারপুলের (Liverpool FC) কাছে হেরে ছিটকে যাওয়ার পর ম্যান ইউকে হারিয়ে ঘুরে দাঁড়াল চেলসি। তবে ম্যান ইউ এখনও ঘুরে দাঁড়াতে পারল না। টানা ব্যর্থতার পর ম্যানেজার ক্যারিকের বরখাস্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে।

আক্রমণাত্মক ফুটবলে বাজিমাত চেলসির

শনিবার ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় চেলসি। চেলসির তরুণ উইঙ্গার এস্তেভাও প্রথমার্ধেই গোল করেছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। অন্যদিকে, দলে ফিরে অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজও গোলের সুযোগ পেয়েছিলেন। ব্রায়ান এমবেউমোর নিচু ক্রস থেকে বল পেলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। হ্যারি ম্যাগুয়ারের হেড থেকে মাতেউস কুনহা গোল করলেও, অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। এরপর ওয়েসলি ফোফানার ভুলে বল পেয়ে সুযোগ তৈরি করেছিলেন আমাদ দিয়ালো। কিন্তু তাঁর শট বারের উপর দিয়ে চলে যায়। অন্যদিকে, ম্যাগুয়ারের ভুলের সুযোগ কাজে লাগাতে পারেননি পেদ্রো নেতো। ১০ জনে হয়ে যাওয়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করে ম্যান ইউ। কিন্তু কোনও লাভ হয়নি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯
সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৯ ম্যাচে জয়হীন ম্যান ইউ।
চলতি মরসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৯ ম্যাচে জয় পেল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Mohun Bagan vs Punjab FC: আক্রমণাত্মক ফুটবল খেলেই বাজিমাত মোহনবাগানের, ২-১ গোলে পাঞ্জাব বধ করল সবুজ মেরুন ব্রিগেড
New Zealand vs India: রবিবার পঞ্চম টি-২০, বোলিংয়ের সমস্যা মিটিয়ে সিরিজ ৪-১ করার লক্ষ্যে ভারত