Manchester United vs Bournemouth: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খারাপ সময় কিছুতেই কাটছে না। রবিবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) প্রিমিয়ার লিগের (Premier League 2026-27) ম্যাচে বর্নমাউথের কাছে পরিষ্কার তিন গোলে হেরে গেল ম্যান ইউ। টানা ব্যর্থতায় প্রধান কোচ মাইকেল ক্যারিকের (Michael Carrick) ভবিষ্যৎ নিয় প্রশ্ন উঠে গেল।

DID YOU
KNOW
?
বরখাস্ত হবেন ক্যারিক?
চলতি মরসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৮ ম্যাচে জয় পায়নি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ফলে বরখাস্ত হতে পারেন প্রধান কোচ মাইকেল ক্যারিক।

Manchester United: প্রিমিয়ার লিগে (Premier League 2026-27) কি অবনমনের আওতায় চলে যাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড? রবিবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) বর্নমাউথের (Bournemouth) কাছে হারের পর এই আশঙ্কা তৈরি হল। এই হারের পর চলতি প্রিমিয়ার লিগে আট ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে নেমে গিয়েছে ম্যান ইউ। প্রিমিয়ার লিগে ১৮, ১৯ ও ২০ নম্বরে থাকা দলগুলি অবনমনের আওতায় রয়েছে। এই তিন দলের সঙ্গে ম্যান ইউয়ের পয়েন্টের ব্যবধান ন্যূনতম। ফলে অবনবমনের আওতায় থাকা কোনও দল পরের ম্যাচে জয় পেলেই মাইকেল ক্যারিকের (Michael Carrick) দলকে টপকে যাবে। ইংল্যান্ডের ফুটবল লিগের ইতিহাসে অন্যতম সফল দল ম্যান ইউ। কিন্তু এই দলই এখন লিগ টেবলে তলানিতে। প্রিয় দলের এই হাল দেখে হতাশ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ম্যান ইউ সমর্থকরা।

বরখাস্ত হবেন ক্যারিক?

ক্যারিকের কোচিংয়ে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না ম্যান ইউ। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা আট ম্যাচে জয় পায়নি বিশ্ববিখ্যাত এই ক্লাব। রবিবারও হতাশাজনক পারফরম্যান্স দেখা গেল। ওল্ড ট্র্যাফোর্ডে ৩-০ জয় পেল বর্নমাউথ। এদিন গ্যালারিতে ছিলেন ম্যান ইউয়ের চিফ এগজিকিউটিভ ওমর বেরাদা এবং ডিরেক্টর অফ ফুটবল জেসন উইলকক্স। এক দশকেরও বেশি সময় ধরে ওল্ড ট্র্যাফোর্ডে ব্যর্থতার পালা চলছে। তবে এবার যে ব্যর্থতা শুরু হয়েছে, তা ক্লাবের ইতিহাসে অন্যতম অন্ধকার অধ্যায়।

কোচ-ফুটবলারদের দ্বন্দ্ব?

সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League 2026-27) ম্য়াচে ইতালির (Italy) ক্লাব কোমোর (Como) কাছে ১-৪ হেরে যায় ম্যান ইউ। এই হারের পর ক্যারিকের কৌশল নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandes)। এরপরেই বর্নমাউথের বিরুদ্ধে ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। কিন্তু ক্যারিকের এই সিদ্ধান্তে দলের কোনও লাভ হয়নি। ফের হেরে গেল ম্যান ইউ। দলে কোচের সঙ্গে ফুটবলারদের দ্বন্দ্ব নিয়ে জল্পনা চলছে। কারণ, শুধু ব্রুনোই নন, অন্য ফুটবলাররাও ক্যারিকের ভূমিকায় অখুশি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।