Manchester United: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কি পথ হারিয়ে ফেলছেন ক্যারিক? পচেত্তিনোর সঙ্গে আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই

Published : Nov 11, 2026, 07:11 PM IST
Manchester United: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কি পথ হারিয়ে ফেলছেন ক্যারিক? পচেত্তিনোর সঙ্গে আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই

সংক্ষিপ্ত

Manchester United: এর আগে হোসে মরিনহো, এরিক টেন হ্যাগ এবং রুবেন আমোরিমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সময়, ইউনাইটেড পোচেত্তিনোর সঙ্গে যোগাযোগ করেছিল। তবে সম্প্রতি তিনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত মার্কিন দলের কোচ হিসেবে দায়িত্ব পালনের জন্য নিজের চুক্তির মেয়াদ বাড়িয়েছেন।

Manchester United: প্রিমিয়ার লিগে টানা আট ম্যাচে জয় না পাওয়ার জেরে রেলিগেশন জোনে নেমে যাওয়ায়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাদের প্রধান কোচ মাইকেল ক্যারিককে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছে বলে বিবিসি-সহ একাধিক বড় বড় গণমাধ্যমগুলি জানিয়েছে (Manchester United)। ক্লাবটি ইতিমধ্যে মার্কিন জাতীয় দলের হেড কোচ মাউরিসিও পচেত্তিনোর সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে। গত ৪০ বছরের মধ্যে এটিই ইউনাইটেডের মরশুমের সবচেয়ে বাজে শুরু বলা যেতে পারে। বর্তমানে লিগ টেবিলে দলটি ১৮তম অবস্থানে রয়েছে।

প্রধান শেয়ারহোল্ডার জিম র‍্যাটক্লিফ, প্রধান কার্যনির্বাহী কর্তা ওমর বেরাদা এবং ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্স বুধবার, মোনাকোতে বৈঠক করবেন। এই বৈঠকেই ক্যারিকের ভবিষ্যৎ নির্ধারিত হবে। সূত্রের খবর, বেরাদা এবং উইলকক্স—উভয়েই তাঁকে বরখাস্ত করার পক্ষে। আর্জেন্টাইন কোচ পচেত্তিনোর প্রিমিয়ার লিগে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে; তিনি সাউদাম্পটন, টটেনহ্যাম ও চেলসির মতো দলের দায়িত্ব সামলেছেন।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কি পথ হারিয়ে ফেলছেন ক্যারিক?

এর আগে হোসে মরিনহো, এরিক টেন হ্যাগ এবং রুবেন আমোরিমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সময়, ইউনাইটেড পোচেত্তিনোর সঙ্গে যোগাযোগ করেছিল। তবে সম্প্রতি তিনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত মার্কিন দলের কোচ হিসেবে দায়িত্ব পালনের জন্য নিজের চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। ইউনাইটেড যদি পোচেত্তিনোকে নিয়ে আসতে চায়, তবে ইউএস সকার (US Soccer) চুক্তি বাতিলের ফি হিসেবে ১০ ইউনাইটেডকে ৭৫ লক্ষ পাউন্ড পরিশোধ করতে হবে। যদিও গত ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও তারা ঘুরে দাঁড়িয়ে ৪-৪ ব্যবধানে ড্র করতে সক্ষম হয় ম্যান ইউ তবুও এটি ক্যারিকের অবস্থানের উন্নতিতে তেমন কোনও ভূমিকা রাখতে পারেনি বলেই মনে করছে ফুটবলমহল।

পচেত্তিনোর সঙ্গে আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই

অক্টোবর মাসে, বোর্নমাউথ ও চেলসির কাছে যথাক্রমে ৩-০ ও ২-০ ব্যবধানে হারের পর ক্যারিক বরখাস্ত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছিলেন। দলের নতুন কোচ হিসেবে আন্তোনিও কন্তে, এডি হাউ এবং জুলিয়ান নাগেলসম্যানের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে। আন্তর্জাতিক বিরতির পর ২২ নভেম্বর লিভারপুলের বিপক্ষে ইউনাইটেডের পরবর্তী বড় ম্যাচ রয়েছে; তার আগেই কোচ নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় ক্লাব কর্তৃপক্ষ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Arshdeep Singh: বান্ধবী সামরিন কউরের সঙ্গে বাগদান, জীবনের নতুন ইনিংসে আর্শদীপ সিং
India vs Maldives: সুহেল ভাটের গোলে মালদ্বীপের বিরুদ্ধে জয়, সাফ সেমি-ফাইনালে ভারত