Arshdeep Singh: বান্ধবী সামরিন কউরের সঙ্গে বাগদান, জীবনের নতুন ইনিংসে আর্শদীপ সিং

Published : Nov 11, 2026, 07:04 PM IST
Arshdeep Singh

সংক্ষিপ্ত

Arshdeep Singh-Samreen Kaur: চলতি নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) উইকেট নিয়ে বান্ধবী সামরিন কউরের জন্য নেচে উঠেছিলেন ভারতীয় দলের পেসার আর্শদীপ সিং। এবার তিনি সামরিনের সঙ্গে বাগদানের কথা ঘোষণা করলেন। আইপিএল-এ (IPL 2027) পাঞ্জাব কিংস (Punjab Kings) ছেড়ে মুম্বই ইন্ডিয়ানসে (Mumbai Indians) যোগ দেওয়ার পরেই এই ঘোষণা করলেন আর্শদীপ।

DID YOU KNOW ?
নতুন দলে আর্শদীপ
আইপিএল-এর আগামী মরসুমের আগে ট্রেডের মাধ্যমে পাঞ্জাব কিংস ছেড়ে মুম্বই ইন্ডিয়ানসে যোগ দিলেন আর্শদীপ সিং।

Arshdeep Singh-Samreen Kaur Engagement: জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার আর্শদীপ সিং। দীর্ঘদিনের প্রেমিকা তথা অভিনেত্রী ও মডেল সামরিন কউরের সঙ্গে বাগদান সেরে নিলেন এই ক্রিকেটার। বুধবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজেদের বাগদানের সুখবর ভাগ করে নেন এই তারকা জুটি। তাঁদের পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন আর্শদীপ ও সামরিন। ছবিতে দেখা যাচ্ছে, হাঁটু গেড়ে বসে সামরিনকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এই পেসার। অন্য ছবিতে সামরিনের আঙুলে ঝলমল করছে হিরের আংটি। একে অপরকে জড়িয়ে ধরে জীবনের নতুন অধ্যায়ের সূচনা উদযাপন করতেও দেখা গিয়েছে দু'জনকে। ছবির সঙ্গে আবেগঘন বার্তায় তাঁরা লিখেছেন, 'জীবন আমাদের আরও অনেক কিছু দিতে পারত। কিন্তু একে অপরকে পাওয়ার চেয়ে বেশি খুশি আমরা আর কোনও কিছুতেই হতাম না। একসঙ্গে কাটানো বাকি জীবনের জন্য। ১১.১১.২০২৬ (হাই ফিয়ঁসে)।'

আর্শদীপ-সামরিনকে শুভেচ্ছা

এই সুখবর প্রকাশ্যে আসতেই আর্শদীপ ও সামরিনকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট ও বিনোদন জগতের বহু পরিচিত মুখ। তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) লিখেছেন, 'অভিনন্দন। ঈশ্বর তোমাদের দু'জনকে আশীর্বাদ করুন।' চলতি বছরের শুরুতেই সামরিনের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন অর্শদীপ। ইনস্টাগ্রামে দু'জনের একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘My Person’। এর পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে চলছিল নানা আলোচনা। এবার সম্পর্ককে স্বীকৃতি দিলেন তাঁরা।

সামরিনের পরিচয় কী?

১৯৯৯ সালের ৭ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) জন্ম সামরিনের। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় জগতেও পরিচিতি রয়েছে তাঁর। ২০১৮ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় জম্মু ও কাশ্মীরের প্রতিনিধিত্ব করে ফাইনালিস্ট হয়েছিলেন তিনি। সেই প্রতিযোগিতার পর মডেলিংয়ে পরিচিতি বাড়ে তাঁর। পরে অভিনয়েও পা রাখেন সামরিন। জি ফাইভের ওয়েব সিরিজ ‘নেইল পলিশ’-এ অভিনয় করেছেন তিনি। এছাড়াও ‘৮৩’ এবং ‘সরদার জি ২’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। সিনেমা ও ওয়েব সিরিজের পাশাপাশি একাধিক জনপ্রিয় গানের মিউজিক ভিডিওতেও কাজ করেছেন সামরিন। জুবিন নৌটিয়াল, বাদশা ও গুরু রনধাওয়ার মতো শিল্পীদের গানে দেখা গিয়েছে তাঁকে। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বাওলা’ এবং ‘তুঝে ভুলনা তো চাহা’।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯৯৯
১৯৯৯ সালের ৭ সেপ্টেম্বর জন্ম হয় সামরিন কউরের।
১৯৯৯ সালের ৭ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে জন্ম হয় মডেল ও অভিনেত্রী সামরিন কউরের।
Read more Articles on
click me!

Recommended Stories

Rahmat Shah: প্রথম আফগান হিসেবে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা দশে, ইতিহাসে রহমত শাহ
Usman Khawaja: বল-বিকৃতি নিয়ে নতুন বিতর্ক, সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন উসমান খাজা