Manuel Neuer Retirement: বিশ্বকাপের মাঝেই অবসর ঘোষণা করলেন ম্যানুয়েল ন্যুয়ের, জার্মানির হয়ে আর মাঠে নামবেন না এই তারকা

Published : Jun 19, 2026, 04:49 PM IST
Manuel Neuer Retirement: বিশ্বকাপের মাঝেই অবসর ঘোষণা করলেন ম্যানুয়েল ন্যুয়ের, জার্মানির হয়ে আর মাঠে নামবেন না এই তারকা

সংক্ষিপ্ত

Manuel Neuer Retirement: তিনি জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপ শেষ হলেই পাকাপাকিভাবে অবসর নিতে চান তিনি। অর্থাৎ, এই বিশ্বকাপে জার্মানির শেষ ম্যাচটি হতে চলেছে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। এই নিয়ে টানা পঞ্চমবার বিশ্বকাপ খেলতে আসা জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

Manuel Neuer Retirement: বিশ্বকাপের মাঝেই অবসর ঘোষণা করলেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের (Manuel Neuer retirement)। ৪০ বছর বয়সী এই ফুটবলার ২০২৪ সালে ইউরো কাপের পর, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। কিন্তু সেই সময়, দেশের স্বার্থে আবারও অবসর ভেঙে চলতি বিশ্বকাপ ফিরেছেন। তবে আর বেশিদিন নয়। এবার আন্তর্জাতিক ফুটবল থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে চাইছেন ন্যুয়ের (Manuel Neuer retirement announcement)।

বিশ্বকাপের মাঝেই অবসর ঘোষণা করলেন ম্যানুয়েল ন্যুয়ের

তিনি জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপ শেষ হলেই পাকাপাকিভাবে অবসর নিতে চান তিনি। অর্থাৎ, এই বিশ্বকাপে জার্মানির শেষ ম্যাচটি হতে চলেছে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। এই নিয়ে টানা পঞ্চমবার বিশ্বকাপ খেলতে আসা জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

ন্যুয়ের বলেছেন, "ভাবনাচিন্তা করেই ২০২৪ সালে অবসর নিয়েছিলাম। ঘরের মাঠে ইউরো কাপ খেলে বিদায় জানাতে চেয়েছিলাম। আমার মতে ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম।’’ আসলে মানসিক এবং শারীরিকভাবে এই ধকল আর তিনি নিতে পারছেন না।

জার্মানির হয়ে আর মাঠে নামবেন না

জার্মানির গোলরক্ষক আরও যোগ করেন, ‘‘গত দু-বছর ধরে আন্তর্জাতিক মঞ্চে খেলার চাপটা আমার একটু বেশিই মনে হচ্ছে। তাই পরিষ্কার করে জানাতে চাই যে, এটাই আমার শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা। দু-বছর পর, আবার ইউরো কাপ খেলার কোনও পরিকল্পনা আমার নেই। গত ম্যাচে মাঠের নামার আগেই ঠিক করে নিয়েছি, জার্মানির হয়ে শেষ কয়েকটা ম্যাচ খেলব। তবে হ্যাঁ, আমি প্রতিটি ম্যাচই খেলতে চাই। অবসরের কথা ভেবে বিশেষ কোনও জামা নিয়ে বিশ্বকাপ খেলতে আসিনি।’’

তবে তাঁর মতে, এবারের বিশ্বকাপে জার্মানি খেতাব জয়ের অন্যতম দাবিদার। তাই দেশের জন্য শেষ কয়েকটা ম্যাচে নিজেকে উজাড় করে দিতে চান জার্মান গোলকিপার। 

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Harshit Rana India Squad: আফগানদের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ভারতীয় দলে হর্ষিত রানা, হটাৎ কেন অন্তর্ভুক্তি?
Brazil vs Haiti World Cup 2026: গুরুত্বপূর্ণ ম্যাচ পড়লেই নেইমার হয় হাতছাড়া! হাইতির বিরুদ্ধে নামার আগে চাপে ব্রাজিল?