Messi Records: সুইস ম্যাচে গোল মেশিন থামলেও বিশ্বকাপের দুটি বড় রেকর্ড ভাঙলেন মেসি

Published : Jul 12, 2026, 01:12 PM IST
Lionel Messi after scoring against Egypt

সংক্ষিপ্ত

Messi Records: বিশ্বকাপে টানা ৯ ম্য়াচ গোল করার পর, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে থামল মেসির গোলযাত্রা। সুইজারল্য়ান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা ৩-১ গোলে জিতলেও নিজে গোল করতে পারলেন না মেসি। তবে তাতেও নজির গড়া থেমে থাকল না কিংবদন্তির। 

Messi Records: বিশ্বকাপে টানা ৯ ম্য়াচ গোল করার পর, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে থামল মেসির গোলযাত্রা। সুইজারল্য়ান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা ৩-১ গোলে জিতলেও নিজে গোল করতে পারলেন না মেসি। তবে তাতেও নজির গড়া থেমে থাকল না কিংবদন্তির। বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়া যেন লিওনেল মেসির রুটিনের মত ব্য়াপারে। চলতি বিশ্বকাপেও সেই ধারা বজায় রেখে আরও একটি ঐতিহাসিক কীর্তি গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০টি অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এর আগে কোনও ফুটবলার বিশ্বকাপে দু'অঙ্কের অ্যাসিস্ট বা সরাসরি গোল সহয়তার এমন নজির গড়তে পারেননি। ফুটবলে অ্যাসিস্ট বলতে বোঝায় এমন পাস, যেখান থেকে সতীর্থ সরাসরি গোল করেন।

ধারাবাহিকভাবে সতীর্থদের দিয়ে গোল করিয়ে আসছেন মেসি

২০০৬ সালে বিশ্বকাপে অভিষেকের পর থেকেই ধারাবাহিকভাবে সতীর্থদের দিয়ে গোল করিয়ে আসছেন মেসি। ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপে একটি করে অ্যাসিস্ট করেছিলেন তিনি। ২০১৮ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় দুটি। ২০২২ কাতার বিশ্বকাপে ছিল তাঁর সবচেয়ে সফল আসর, যেখানে তিনি তিনটি অ্যাসিস্ট করেন। আর ২০২৬ বিশ্বকাপে ইতিমধ্যেই আরও দুটি অ্যাসিস্ট যোগ করেছেন। সব মিলিয়ে ছয়টি বিশ্বকাপ মিলিয়ে তাঁর মোট অ্যাসিস্টের সংখ্যা এখন ১০। পাশাপাশি মেসি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতা (২১টি*)।

আরও এক বড় নজির মেসির

শুধু অ্যাসিস্টই নয়, নকআউট পর্বেও অনন্য এক রেকর্ড গড়েছেন মেসি। বিশ্বকাপের নকআউট ম্যাচে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে তাঁর মোট গোল-অবদান এখন ১৫টি। গত ৬০ বছরে কোনও ফুটবলার নকআউট পর্বে এত বেশি গোল-অবদান রাখতে পারেননি। অর্থাৎ বিশ্বকাপের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে মেসির প্রভাব অন্য সবার চেয়ে অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, এই পরিসংখ্যান শুধু মেসির প্রতিভাই নয়, বড় ম্যাচে তাঁর ধারাবাহিক সাফল্যেরও প্রমাণ। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষমতাও তাঁকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্লেমেকারে পরিণত করেছে।

অপ্রতিরোধ্য লিও

২০০৬ থেকে ২০২৬,টানা ছয়টি বিশ্বকাপে নিজের সৃষ্টিশীলতা, দূরদৃষ্টি এবং ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতার পরিচয় দিয়ে চলেছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০ অ্যাসিস্ট এবং নকআউটে ১৫ গোল-অবদানের এই নজির তাঁর কিংবদন্তি মর্যাদাকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেল। ফুটবল মহলের একাংশের মতে, এই রেকর্ড ভাঙতে আগামী দিনে যে কোনও ফুটবলারের কাছেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

কোন বিশ্বকাপে মেসির কোনটা অ্য়াসিস্ট গোল রয়েছে--

২০০৬: ১টি

২০১০: ১টি

২০১৪: ১টি

২০১৮: ২টি

২০২২:৩টি

২০২৬: ২টি (এখনও চলছে)

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ৯৬ বছরের বিশ্বকাপে প্রথমবার! সেমিফাইনালে এমন সমীকরণ দেখে অবাক ফুটবল বিশ্ব
Argentina vs Switzerland: সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা, জুলিয়ান আলভারেজের বিশ্বমানের গোল! টিমগেমে সুইজারল্যান্ডকে উড়িয়ে দিলেন মেসিরা