Nirmal Purja: গিলগিট-বালতিস্তানে তুষারধসে পড়েছিলেন, উদ্ধার পর্বতারোহী নির্মল পূর্জার দেহ

Published : Aug 02, 2026, 07:09 PM IST
Nirmal Purja

সংক্ষিপ্ত

Mountaineer Nirmal Purja: নেপালি-ব্রিটিশ পর্বতারোহী নির্মল পূর্জা তুষারধসের কবলে পড়ার পর উদ্বেগ তৈরি হয়েছিল। সারা বিশ্বের পর্বতারোহীরা প্রার্থনা করছিলেন। কিন্তু সবার প্রার্থনাই বিফলে গেল। আশঙ্কা সত্যি করে নির্মলের দেহ উদ্ধার হল।

DID YOU KNOW ?
নির্মলের জন্য শোক
পর্বতারোহী মহলে বিখ্যাত নির্মল পূর্জা। তাঁর মৃত্যুতে বহু মানুষ শোকপ্রকাশ করছেন।

Nepalese-British Mountaineer Nirmal Purja: পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (Pakistan-occupied Kashmir) গিলগিট-বালতিস্তান (Gilgit-Baltistan) থেকে নেপালি-ব্রিটিশ পর্বতারোহী নির্মল পূর্জার দেহ উদ্ধার হল। তিন দিন আগে ব্রড পিকে (Broad Peak) তুষারধসের কবলে পড়েন নির্মল-সহ ১০ জন পর্বতারোহী। তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার নির্মলের দেহ উদ্ধার হল। আলপাইন ক্লাব অব পাকিস্তানের (Alpine Club of Pakistan) পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৫,৭০০ মিটার উচ্চতায় নির্মলের দেহ পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ পাঁচ জন পর্বতারোহীর দেহ উদ্ধার হয়েছে। বাকি পাঁচ জন পর্বতারোহীর সন্ধানে উদ্ধার অভিযান এখনও চলছে। তাঁদের দেহ যত দ্রুত সম্ভব খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।

দুর্গম পর্বতাঞ্চলে উদ্ধারকার্য

আলপাইন ক্লাব অব পাকিস্তান এক বিবৃতিতে জানিয়েছে, 'স্থল উদ্ধারকারী দল প্রায় ৫,৭০০ মিটার উচ্চতায় ব্রড পিকে নির্মল পুর্জা 'নিমস দাই'-এর কাছে পৌঁছে গিয়েছে। সেখানে আরও তিনটি মরদেহ দেখা গিয়েছে। তবে সেই দেহগুলি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।' আলপাইন ক্লাব অব পাকিস্তান আরও জানিয়েছে, উদ্ধারকারী দল মরদেহগুলি জাপানিজ ক্যাম্পে নিয়ে আসবে। অত্যন্ত দুর্গম পরিবেশের মধ্যেই উদ্ধার অভিযান অব্যাহত। পাহাড়ের দুর্গম ভূ-প্রকৃতি, তুষারধসের ঝুঁকি এবং খাড়াই ঢালের কারণে উদ্ধারকার্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টারও ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

কারাকোরাম পর্বতে তুষারধস

গত বৃহস্পতিবার কে-২-এর কাছে কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষারধস নামে। এর ফলে নির্মল ও আরও নয় জন পর্বতারোহী ছিটকে যান। তাঁদের মধ্যে ছিলেন পাঁচজন নেপালি, একজন পাকিস্তানি, একজন ওমানি, একজন মার্কিন এবং একজন চিনা পর্বতারোহী। শনিবার নির্মলের অভিযাত্রী সংস্থা এলিট এক্সপেড ঘোষণা করে যে, দলের সব সদস্যই প্রাণ হারিয়েছেন। শুক্রবার ১০ জনের মধ্যে চার জনের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার নির্মলের দেহও উদ্ধার করা হল। উদ্ধার হওয়া দেহগুলি বিমানে গিলগিট-বালতিস্তানের স্কারদুতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
তুষারধসের ফলে একসঙ্গে ১০ জন পর্বতারোহীর মৃত্যু।
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ব্রড পিকে তুষারধসে একসঙ্গে ১০ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Hardik Pandya: হার্দিক পান্ডিয়া কি পাকাপাকিভাবে চেন্নাই সুপার কিংসে? মুম্বইয়ের সঙ্গে ট্রেডের অঙ্কটা জেনে নিন
Cristiano Ronaldo Wedding: বান্ধবী জর্জিনাকে বিয়ে করতে চলেছেন রোনাল্ডো, জানা গেল তারিখ