Mohun Bagan: তীব্র গরমে মানবিক উদ্যোগ মোহনবাগান ফ্যান ক্লাবের, রবির সকালে উল্টোডাঙ্গা মেরিনার্স আয়োজন করল 'জলছত্র'

Published : May 31, 2026, 03:56 PM IST
Mohun Bagan

সংক্ষিপ্ত

Mohun Bagan: প্রয়াত হয়েছেন স্বপনসাধন বসু। যিনি ময়দানে অতি পরিচিত ছিলেন টুটু বসু হিসেবেই। মোহনবাগানের প্রাক্তন সভাপতিকে শ্রদ্ধা এবং স্মরণ করেই এই মহৎ উদ্যোগ নিলেন মোহনবাগান ফ্যান ক্লাবের সংগঠকরা। 

Mohun Bagan: রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ এবং গরম। গত দু-একদিন ঝড়-বৃষ্টি হলেও সেই মাত্রায় গরম এখনও কমেনি। কিন্তু বহু শ্রমজীবী মানুষকে রোজ রাস্তায় বেরোতে হচ্ছে। এই রোদ এবং গরম উপেক্ষা করে তারা কাজে বেরোচ্ছেন। কেউ অটো করে কেউ বাসে বা কেউ গাড়িতে। তাছাড়া দোকানের বিক্রেতা, গাড়ি চালক, রিক্সা চালক, পুলিশ এবং অন্যান্য শ্রমজীবী মানুষের স্বার্থে এই তীব্র গরমে মানবিক উদ্যোগ নিল মোহনবাগান ফ্যান ক্লাব উল্টোডাঙ্গা মেরিনার্স (mohun bagan fans club)। 

তীব্র গরমে মানবিক উদ্যোগ মোহনবাগান ফ্যান ক্লাবের

প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন স্বপনসাধন বসু। যিনি ময়দানে অতি পরিচিত ছিলেন টুটু বসু হিসেবেই। কার্যত, ক্রীড়া প্রশাসনে নক্ষত্র পতন! ময়দান তথা ক্লাব ফুটবল মানচিত্রে অন্যতম এক স্তম্ভ ছিলেন তিনি। ময়দানকে চিনতেন হাতের তালুর মতো। মোহনবাগান অন্তঃপ্রাণ ছিলেন। ভারতীয় ফুটবল তথা ক্রীড়া প্রশাসনের ইতিহাসে এক উজ্জ্বল তারার নাম ছিল টুটু বসু। মোহনবাগানের প্রাক্তন সভাপতিকে শ্রদ্ধা এবং স্মরণ করেই এই মহৎ উদ্যোগ নিলেন মোহনবাগান ফ্যান ক্লাবের সংগঠকরা (mohun bagan fans)। 

উল্টোডাঙ্গা মেরিনার্সের তরফে জানানো হয়, টুটু বসুর স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই ‘জলছত্র’-এর মাধ্যমে পথচলতি মানুষজন, শ্রমজীবী, বিক্রেতা এবং সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হল একটুখানি স্বস্তি। হাতে হাতে পৌঁছে গেল ঠাণ্ডা সরবত। রবিবার সকালে, তেলেঙ্গাবাগান বাস স্টপেজের সামনে আয়োজিত হয় এই কর্মসূচি।  

রবির সকালে উল্টোডাঙ্গা মেরিনার্স আয়োজন করল 'জলছত্র'

তাদের বক্তব্য, “স্মৃতির ছায়ায় সেবার হাত বাড়ানো, এটাই ছিল আমাদের শ্রদ্ধার্ঘ্য। স্মৃতি তখনই সার্থক হয়, যখন তা মানুষের পাশে দাঁড়াতে শেখায়।" নিঃসন্দেহে অভিনব এক উদ্যোগ নিল মোহনবাগান ফ্যান ক্লাব। উল্লেখ্য, তারা একটি টিফোও লাগান এই কর্মসূচি চলাকালীন। 

সংগঠকরা জানিয়েছেন, ফুটবল মাঠের গ্যালারিতে সবুজ মেরুন গর্জন চলবেই। তার পাশাপাশি আগামীদিনেও তারা এইরকম আরও অনেক বড় বড় উদ্যোগ নেবেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Sachin on Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশীকে টেস্ট দলে চান সচিন, ১৫ বছরের বিস্ময় প্রতিভার 'ফ্যান' মাস্টার ব্লাস্টার
IPL 2026 Final: আইপিএল ফাইনালের সময় আমেদাবাদের আবহাওয়া কেমন থাকতে পারে? জেনে নিন পূর্বাভাস