Sachin on Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশীকে টেস্ট দলে চান সচিন, ১৫ বছরের বিস্ময় প্রতিভার 'ফ্যান' মাস্টার ব্লাস্টার

Published : May 31, 2026, 01:49 PM IST
Vaibhav Suryavanshi

সংক্ষিপ্ত

Sachin on Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশীকে এবার জাতীয় দলে দেখতে চান ভারতের কিংবদন্তি ক্রিকেটাররাও। তবে সেই সুযোগ দেওয়ার ক্ষেত্রে কোনওরকম তাড়াহুড়ো না করার পরামর্শও দিয়েছেন তিনি। মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছেন বৈভব।

Sachin on Vaibhav Suryavanshi: সুনীল গাভাসকের পর এবার সচিন তেন্ডুলকর। বৈভব সূর্যবংশীকে এবার জাতীয় দলে দেখতে চান ভারতের কিংবদন্তি ক্রিকেটাররাও। মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। চলতি আইপিএলে রাজস্তান রয়্য়ালসের এই বিস্ময় প্রতিভার বিধ্বংসী ব্যাটিং ইতিমধ্যেই ক্রিকেটমহলে ব্যাপক চর্চার বিষয়। এবার তরুণ এই ব্যাটিং বিস্ময়কে নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তাঁর মতে, একদিন ভারতীয় টেস্ট দলের সাদা জার্সিতে বৈভবকে দেখতে চাইবেন সবাই। তবে সেই সুযোগ দেওয়ার ক্ষেত্রে কোনওরকম তাড়াহুড়ো না করার পরামর্শও দিয়েছেন তিনি। সম্প্রতি সুনীল গাভাসকর বলেছেন, জাতীয় টি-২০ দলে খেলার ব্যাপারে পুরোপুরি তৈরি বৈভব।

'বৈভব সত্যিই বিশেষ প্রতিভা'

মুম্বইয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শতাব্দীর সেরা পুরুষ আন্তর্জাতিক ব্যাটারের সম্মান পান সচিন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকার-ও। সেখানেই বৈভব সূর্যবংশীকে নিয়ে নিজের মতামত জানান সচিন। তরুণ ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মাস্টার ব্লাস্টার বলেন, "বৈভব সত্যিই বিশেষ প্রতিভা। তাঁর ব্যাটিং দেখলে বোঝা যায়, কতটা স্বাভাবিকভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে তিনি খেলেন। শক্তিশালী শট, অসাধারণ টাইমিং এবং কব্জির ব্যবহার তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। মাঠের চারদিকে শট খেলার ক্ষমতাও মুগ্ধ করেছে সচিনকে।"

চলতি আইপিএলে তাণ্ডব চালান বৈভব

আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালস-এর হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছেন বৈভব। পুরো মরশুমে ৭৭৬ রান করেছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৩৭.৩১। পাশাপাশি ৭২টি ছক্কা মেরে নতুন রেকর্ডও গড়েছেন এই কিশোর ক্রিকেটার। তবে এত সাফল্যের পরও বৈভবকে এখনই টেস্ট দলে নেওয়ার পক্ষে নন সচিন। তিনি স্পষ্ট করে বলেন,"আমি অবশ্যই ওকে একদিন টেস্ট ক্রিকেটে দেখতে চাই। শুধু আমি নই, ক্রিকেটপ্রেমীরা সবাই সেটা চাইবে। কিন্তু কখন সেই সুযোগ দেওয়া হবে, সেটা নির্বাচকদের সিদ্ধান্ত।"

বৈভবকে নিয়ে আর কী বললেন সচিন

মজার ছলে সচিন বলেন,"এখানে অজিত আগরকর বসে রয়েছেন, তাই কী বলছি সেটা নিয়ে একটু সতর্ক থাকতেই হবে। আমি তো নির্বাচক নই।" এরপরই তিনি যোগ করেন, বৈভবের মতো প্রতিভাবান ক্রিকেটারকে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে দেওয়া উচিত। অযথা চাপ সৃষ্টি করলে বা তাঁর স্বাভাবিক প্রবৃত্তিতে হস্তক্ষেপ করলে তা উল্টো ফল দিতে পারে। সচিনের মতে, টেস্ট ক্রিকেটে নানা ধরনের চ্যালেঞ্জ আসবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একজন ক্রিকেটার সেগুলোর মোকাবিলা করতে শেখে। বৈভব এখনও খুবই তরুণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর খেলার পরিপক্বতাও বাড়বে। তাই তাঁকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো পথ।

এশিয়ান গেমসের সম্ভাব্য দলে রাখা হয়েছে বৈভবকে

এরই মধ্যে ভারতের এশিয়ান গেমসের সম্ভাব্য ৩০ সদস্যের দলে জায়গা পেয়েছেন বৈভব। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতায় তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনাও জোরালো। শুধু সচিন নন, এর আগেও রাজস্থান রয়্যালসের প্রধান কোচ কুমারা সাঙ্গাকারা তরুণ এই ব্যাটারকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছিলেন। ভারত অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে অল্প বয়সেই রঞ্জি ট্রফিতে অভিষেক,সব মিলিয়ে বৈভব সূর্যবংশীর ক্রিকেট-যাত্রা ইতিমধ্যেই নজর কেড়েছে সবার। এবার সেই তালিকায় যোগ হলেন সচিন তেন্ডুলকরও। কিংবদন্তি গাভাসকর বলেছিলেন, বয়স না দেখে বৈভবকে সিনিয়র জাতীয় দলে সুযোগ দেওয়া হোক।

 

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026 Final: আইপিএল ফাইনালের সময় আমেদাবাদের আবহাওয়া কেমন থাকতে পারে? জেনে নিন পূর্বাভাস
GT vs RCB: আরসিবি-গুজরাট লড়াইয়ে কারা এগিয়ে? আইপিএল ফাইনালের আগে দেখে নিন পরিসংখ্যান