Mohun Bagan ISL 2026: পয়েন্ট টেবিলে শীর্ষে বাগান, চলতি আইএসএলে দুর্বার গতিতে ছুটছে পালতোলা নৌকা

Published : Mar 02, 2026, 04:59 PM IST
Mohun Bagan ISL 2026

সংক্ষিপ্ত

Mohun Bagan ISL 2026: চলতি আইএসএলে এখনও অবধি সবুজ মেরুনের হয়ে ৩টি গোল করেছেন জেমি ম্যাকলারেন, ২টি করে গোল করেছেন দিমিত্রি পেত্রাতোস ও রবসন রবিনহো এবং ১টি করে গোল রয়েছে টম অ্যালড্রেড ও মনবীর সিং-এর নামের পাশে।

Mohun Bagan ISL 2026: সবুজ মেরুন ঝড় চলছে যেন আইএসএলে। ইন্ডিয়ান সুপার লিগ তথা দেশের অন্যতম সেরা মেগা ফুটবল প্রতিযোগিতা আইএসএল রীতিমতো জমে উঠেছে। আর সেই প্রতিযোগিতায় কার্যত, চালকের আসনে রয়েছে মোহনবাগান (mohun bagan er khela kobe)। 

চালকের আসনে মোহনবাগান

এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। সের্জিও লোবেরারা তক্তাবধানে আইএসএল-এর শুরুটা দারুণ করেছে সবুজ মেরুন ব্রিগেড। নিঃসন্দেহে বলা চলে, উপযুক্ত পরিকল্পনার বাস্তবায়ন ঘটছে মাঠে (mohun bagan results)। 

তাছাড়া টিম ম্যানেজমেন্টও চেয়েছিল যে, দলের ভারসাম্য এবং আগের ফুটবলারদের ধরে রাখতে। হেড কোচ সের্জিও লোবেরাও সেইমতোই তাঁর গেমপ্ল্যান সাজিয়েছেন এবং স্ট্রাটেজিও তৈরি করছেন ছেলেদের সঙ্গে নিয়ে। দলের স্বার্থে ঠিক যে সিদ্ধান্ত নেওয়া দরকার, সেটাই করছেন লোবেরা। 

আর তার ফল পাচ্ছেন একেবারে হাতেনাতে। প্রথম ম্যাচে কেরালা ব্লাষ্টার্সের বিরুদ্ধে ২-০ গোলে জয়। গোল করেন জেমি ম্যাকলারেন এবং টম অ্যালড্রেড। তারপর চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধেও ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সবুজ মেরুন ব্রিগেড। ঐ ম্যাচে গোল করেন জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস। 

গত ম্যাচে মহামেডানের বিরুদ্ধে আরও বড় জয় পায় মোহনবাগান। ৫-১ গোলে সাদাকালো ব্রিগেডকে উড়িয়ে দেয় তারা। এই ম্যাচে আবার জোড়া গোল করেন রবসন রবিনহো। এছাড়াও স্কোরারদের তালিকায় আছেন জেমি ম্যাকলারেন, মনবীর সিং এবং দিমিত্রি পেত্রাতোস। 

৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সবুজ মেরুন

অর্থাৎ, পুরো স্ট্রাইকিং ইউনিট ছন্দে রয়েছে। পাশাপাশি ডিফেন্স, মাঝমাঠ, আক্রমণভাগ এবং উইং, সবদিক দিয়ে বাজিমাৎ করছে মোহনবাগান। জয়ের হ্যাটট্রিকটিও সেরে ফেলেছে তারা। আর এখনও পর্যন্ত, প্রতিটি ম্যাচে গোল পেয়েছেন ম্যাকলারেন। যেটা নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ দিক। 

চলতি আইএসএলে এখনও অবধি সবুজ মেরুনের হয়ে ৩টি গোল করেছেন জেমি ম্যাকলারেন, ২টি করে গোল করেছেন দিমিত্রি পেত্রাতোস ও রবসন রবিনহো এবং ১টি করে গোল রয়েছে টম অ্যালড্রেড ও মনবীর সিং-এর নামের পাশে। 

পরপর তিন ম্যাচে জয়ের সুবাদে, এই মুহূর্তে মোহনবাগান মোট ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সবুজ মেরুন ব্রিগেডের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী ৬ মার্চ, ওড়িশা এফসি-র বিরুদ্ধে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।   

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Afghanistan Series 2026: আবারও দেশের জার্সিতে নামতে চলেছেন রোহিত-কোহলি, নয়া সূচি জানিয়ে দিল বিসিসিআই
Pakistan T-20 World Cup: বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি! ৫০ লক্ষ টাকা করে জরিমানা প্রত্যেক পাক ক্রিকেটারের, নির্দেশ দিল বোর্ড