Mohun Bagan Transfer Update: মোলিনার আমলে আইএসএল ট্রফি এবং লিগ শিল্ড জয়। কিন্তু লোবেরার আমলে রানার্স। দুটো মরশুম দুইরকম গেল বাগান ব্রিগেডের। তাই এবার পরবর্তী লক্ষ্য দ্রুত ঠিক করে নিতে চাইছে মোহনবাগান (mohun bagan transfer news)।
মোলিনার আমলে আইএসএল ট্রফি এবং লিগ শিল্ড জয়। কিন্তু লোবেরার আমলে রানার্স। দুটো মরশুম দুইরকম গেল বাগান ব্রিগেডের। তাই এবার পরবর্তী লক্ষ্য দ্রুত ঠিক করে নিতে চাইছে মোহনবাগান। পরের মরশুমে ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সেইমতোই শুরু হয়েছে পরিকল্পনা। আর সেই আবহেই একটি নাম ভেসে আসছে (mohun bagan transfer news)।
24
সূত্রের খবর, প্রাথমিক কথাবার্তাও শুরু হয়েছে
প্রসঙ্গত, কোচ বদল হচ্ছেই। এটা কার্যত, চূড়ান্ত। শোনা যাচ্ছে, ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে জড়িত, হাই-প্রোফাইল কাউকে কোচ করা হতে পারে। অন্যদিকে, আইএসএলে খেলা এক বিদেশি ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে আশাবাদী মোহনবাগান কর্তারা। সূত্রের খবর, প্রাথমিক কথাবার্তাও শুরু হয়েছে তাঁর সঙ্গে (mohun bagan latest news)।
মোহনবাগান কর্তাদের নজরে এবার মরক্কোর ফুটবলার আলাদিন আজারাই। বেশ কয়েক বছর ধরে আইএসএল-এর মঞ্চে খেলেছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলারটি। ফলে, ভারতীয় ফুটবল সম্পর্কে বেশ ভালো ধারণাও আছে তাঁর। সবথেকে বড় বিষয়, ২০২৪-২৫ মরশুমে গোল্ডেন বুট জেতেন এই অ্যাটাকিং সেন্টার ফরোয়ার্ডটি। শুধু তাই নয়, তিনি বেশ কয়েকটি মরশুমে নর্থ ইস্ট জার্সিতে খেলেছেন এবং নর্থ ইস্টকে ডুরান্ড কাপও চ্যাম্পিয়ন করেছেন। যদিও গত মরশুমে তিনি ইন্দোনেশিয়ার সুপার লিগে পারসিজা জাকার্তা ক্লাবের হয়ে খেলেন। কিন্তু এবার হয়ত আবার ভারতে ফিরতে চলেছেন। সেই অভিজ্ঞ বিদেশি ফুটবলারকেই এবার সই করানোর জন্য ঝাঁপাচ্ছে মোহনবাগান, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।
২০২৪-২৫ মরশুমে তাঁর নামের পাশে ছিল ২৩টি গোল। পাশাপাশি সতীর্থদের ৭টি অ্যাসিস্ট করেন, ৫১টি গোলের সুযোগ তৈরি করেন এবং ৪৪টি ঠিকানা লেখা পাস বাড়ান। আলাদিনের ৪৭টি শট পুরো অন টার্গেট ছিল। নিঃসন্দেহে সবুজ মেরুন ব্রিগেডের জন্য আলাদিন আজারাই গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠতে পারেন। শোনা যাচ্ছে, তাঁকেই এবার সই করাতে পারে মোহনবাগান। তবে বিষয়টি এখনও চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছয়নি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.