Mohun Bagan vs Kerala Blasters: আইএসএল-এর প্রথম ম্যাচে মুখোমুখি মোহনবাগান বনাম কেরালা, তৈরি সবুজ মেরুন

Published : Feb 14, 2026, 02:14 PM IST
Mohun Bagan vs Kerala Blasters

সংক্ষিপ্ত

Mohun Bagan vs Kerala Blasters: আইএসএল-এর প্রথম ম্যাচেই শনিবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে গত মরশুমের চ্যাম্পিয়ন দল মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স (mohun bagan vs kerala blasters)।

Mohun Bagan vs Kerala Blasters: শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ তথা দেশের অন্যতম সেরা মেগা ফুটবল প্রতিযোগিতা (indian super league 2026)। আর আইএসএল-এর প্রথম ম্যাচেই শনিবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে গত মরশুমের চ্যাম্পিয়ন দল মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স (mohun bagan vs kerala blasters)। 

আইএসএল-এর প্রথম ম্যাচে মুখোমুখি মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স

অর্থাৎ, ভালোবাসার দিনে তথা ১৪ ফেব্রুয়ারি থেকে (isl 2026 news) শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স। সর্বোপরি, ঘরের মাঠে খেলতে নামছে সবুজ মেরুন ব্রিগেড (mohun bagan er khela kobe)। জোসে মোলিনা দায়িত্ব ছাড়ার পর, মোহনবাগানের হেডস্যার হিসেবে দায়িত্বে এসেছেন সের্জিও লোবেরা। ফলে, এই টুর্নামেন্ট তাঁর কাছেও নিজেকে প্রমাণ করার অন্যতম বড় মঞ্চ। বিশেষ করে মোহনবাগানের মতো দলের কোচ হিসেবে তো বটেই। 

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান কোচ জানালেন, "কানে আসছে যে, অনেকেই আমাদের এগিয়ে রাখছেন। আমরাই নাকি ট্রফি জেতার অন্যতম দাবিদার। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের হাতে শক্তিশালী স্কোয়াড রয়েছে। তবে মাঠে নেমে তো সেটা প্রমাণ করতে হবে। আমাদের ক্লাব পেশাদারদের মতো কাজ করেছে। দলটাকে একই রেখে দিয়েছে এবং প্রস্তুতির সুযোগ করে দিয়েছে। এটা একটা বাড়তি সুবিধা তো বটেই। ফলে, বাকিদের থেকে একটু বেশি সুবিধা আমরা পেয়েছি। আর এই ক্লাবের কোচ হতে পেরে আমি সত্যিই গর্বিত। যদি একটুও সুবিধা পাই, সেটা একমাত্র ক্লাব কর্তৃপক্ষেরই প্রাপ্য।”

কী বলছেন কোচ সের্জিও লোবেরা?

সের্জিও লোবেরার কথায়, “আমরা কোনও অজুহাত দিতে চাই না। প্রস্তুতি ভালো হয়েছে গোটা দলের। আমাদের হাতে ভালোমানের ফুটবলার রয়েছে। তাই আমরা আত্মবিশ্বাসী এবং প্রথম ম্যাচের জন্য পুরোপুরি তৈরি। অনেকদিন ধরেই এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। ফলে, সকলেই বেশ উত্তেজিত। অনেকদিন পর, সমর্থকদের সামনে আবার খেলতে পারব। ভালো লাগছে।”

অন্যদিকে, দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার দিমিত্রি পেত্রাতোস জানিয়েছেন, "নতুন কোচ আমাকে অনেক ভরসা দিচ্ছেন। সেইজন্যই রোজ অনুশীলনে ছেলেরা নিজের সেরাটা উজাড় করে দিয়েছে। সেইসঙ্গে, খুব ভালোমানের ফুটবলাররাও রয়েছেন আমাদের দলে। আমি নিজেও সেরা ফুটবল খেলার জন্য মুখিয়ে রয়েছি।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs PAK T20 World Cup 2026: বিশ্বকাপে ভারত-পাক মহারণ! কোন কোন জায়গায় উন্নতি জরুরি টিম ইন্ডিয়ার?
T20 World Cup 2026: টাকার কীর্তিতে শেষ বলে ছক্কায় ২৩৫ রান! ইংল্যান্ডকে ছাপিয়ে আইরিশরা এখন সেকেন্ড বয়