Mohun Bagan vs Mumbai City: মরশুমের প্রথম হার! ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ১-০ গোলে পরাজয় মোহনবাগানের

Published : Mar 20, 2026, 09:39 PM ISTUpdated : Mar 21, 2026, 12:58 AM IST
Mohun Bagan vs Mumbai City

সংক্ষিপ্ত

Mohun Bagan vs Mumbai City: আইএসএল-এর (isl 2026 news) গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি (mohun bagan vs mumbai city fc)। সেই ম্যাচেই ১-০ গোলে জয় পেল মুম্বই সিটি এফসি। সেই ম্যাচেই ১-০ গোলে জয় পেল মুম্বই সিটি এফসি। 

Mohun Bagan vs Mumbai City: ইন্ডিয়ান সুপার লিগ তথা দেশের অন্যতম সেরা মেগা ফুটবল প্রতিযোগিতা আইএসএল-এর (isl 2026 news) গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি (mohun bagan vs mumbai city fc)।

সেই ম্যাচেই ১-০ গোলে জয় পেল মুম্বই সিটি এফসি। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে এই ম্যাচ খেলতে নামে মোহনবাগান। নিঃসন্দেহে সঙ্গে ছিল আত্মবিশ্বাস। আর সেই সুবাদেই, খেলার শুরু থেকে চাপ বাড়াতে থাকে সবুজ মেরুন ব্রিগেড। 

১-০ গোলে জয় মুম্বইয়ের

সেইসঙ্গেই তৈরি হতে থাকে একাধিক সুযোগ। তবে পাল্টা আক্রমণে আসার চেষ্টা করে মুম্বই সিটি এফসিও। ম্যাচের ২২ মিনিটে, নিশ্চিত গোল বাঁচান মোহনবাগান গোলকিপার ভিশাল কেইথ। কিন্তু বেশিক্ষণ আটকে রাখা যায়নি মুম্বইকে। খেলার ২৭ মিনিটে, নৌফালের গোলে ম্যাচে লিড নেয় মুম্বই।

কিন্তু চেষ্টা জারি রাখে মোহনবাগান। গোলের সুযোগ তৈরির চেষ্টা করেন জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংসরা। তবে প্রশংসা করতে হয় ভিশালের। একাধিকবার দলের পতন রোধ করেন তিনি। পাশাপাশি ফার্স্ট হাফ শেষ হওয়ার একটু আগে ফ্রি-কিক পায় মোহনবাগান। কিন্তু সেই সুযোগ নষ্ট করেন দিমিত্রি পেত্রাতোস। আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়ে।

শক্তিশালী ডিফেন্স মুম্বইয়ের

দ্বিতীয়ার্ধেও বেশ গতি বাড়িয়ে আক্রমণ তুলে আনার চেষ্টা করে সবুজ মেরুন ব্রিগেড। পরপর তিনটি কর্নার পেয়েও কোনও গোল করতে পারেনি সের্জিও লোবেরার ছেলেরা। অনিরুদ্ধ থাপার পরিবর্তে দীপক টাংরিকে নামিয়েও কোনও লাভ হয়নি। এমনকি, মাঠে আসেন রবসন রবিনহো। তবে খেলায় গতি থাকলেও, গোল আসেনি। 

বরং, মুম্বইয়ের প্রশংসা করতে হয়। পেরেরা দিয়াজ, ছাংতে, এবং জনি কাউকোরা কার্যত, জান লড়িয়ে দেন এই ম্যাচে জয়ের জন্য। তবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে, সুবিধাজনক জায়গায় ফ্রি-কিক পেয়েও তা কাজে লাগাতে পারেনি মোহনবাগান। এরপর আর এই ম্যাচে কোনও গোল হয়নি। একটা সময়, প্রায় গোটা মুম্বই দল ডিফেন্সে নেমে আসে। 

শেষপর্যন্ত, ১-০ গোলে মোহনবাগানকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় মুম্বই সিটি এফসি। ম্যাচের পর মুম্বই সিটি এফসি কোচ পিটার ক্র্যাটকি জানান, “একটা কঠিন সময় পেরিয়ে আজ আমরা এই জায়গায়। এই সিজন পুরো আলাদা। আমি খুব খুশি দল নিয়ে। যেভাবে ছেলেরা পারফর্ম করছে, নিঃসন্দেহে অসাধারণ। হ্যাঁ, এটাও ঠিক যে, আমাদের অনেক উন্নতি করতে হবে। তবে যে দুর্দান্ত ফুটবলটা খেলে আমরা আজ ৩ পয়েন্ট পেয়েছি, সেটা দারুণ ব্যাপার। ভালো লাগছে।"  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Today’s News in Bengali Live: Ratna Debnath - ৩০ গ্রাম গয়না, ব্যাঙ্কে কয়েক লক্ষ টাকা, মোট কত টাকার সম্পত্তি অভয়ার মা রত্নার?
KKR vs LSG: ইডেনের নায়ক মুকুল চৌধুরী, কেকেআর-এর বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় লখনউয়ের