ICC Board of Directors Meeting: রবিবার আইপিএল ফাইনালের (IPL 2026 Final) দিনই আমেদাবাদে (Ahmedabad) আইসিসি বোর্ড অফ ডিরেক্টর্সের মিটিং হতে চলেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (Pakistan Cricket Board Chairman Mohsin Naqvi) এই বৈঠকে যোগ দিতে আসবেন কি না, সে বিষয়ে আগ্রহ ছিল। তবে কোনও চমকপ্রদ ঘটনা দেখা যাচ্ছে না।

DID YOU
KNOW
?
ট্রফি চোর নকভি
ভারতীয় দল ২০২৫ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও, ট্রফি নিয়ে স্টেডিয়াম থেকে পালিয়ে যান মহসিন নকভি।

Pakistan Cricket Board Chairman Mohsin Naqvi: ভারতে আসছেন না 'ট্রফি চোর' মহসিন নকভি। তিনি এদেশে এলেই এশিয়া কাপ (Asia Cup 2025) ট্রফি নিয়ে পালিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠবে। সে কথা বুঝেই আমেদাবাদে (Ahmedabad) আইসিসি-র বৈঠকে (ICC Annual Board Meeting) যোগ দিতে আসছেন না নকভি। তিনি ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দিতে চলেছেন। সশরীরে এই বৈঠকে যোগ দেওয়া এড়িয়ে যাচ্ছেন পিসিবি প্রধান। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএল ফাইনাল (IPL 2026 Final)। একই দিনে আইসিসি-র বৈঠক হতে চলেছে। ফলে আমেদাবাদে এখন তারকার মেলা। বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন। কিন্তু আমেদাবাদে আসছেন না নকভি। তিনি অস্বস্তি ও বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত নিচ্ছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

৩ সদস্য ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন

আইসিসি বোর্ড অফ ডিরেক্টর্সের সদস্যরা বার্ষিক বৈঠকে সশরীরে যোগ দিতে না পারলে ভার্চুয়ালি যোগ দেওয়ার সংস্থান রয়েছে। নকভি সেই নিয়মেরই সুযোগ নিচ্ছেন। তাঁর পাশাপাশি আরও দুই প্রতিনিধি সশরীরে এই বৈঠকে যোগ দিতে পারছেন না। তাঁরাও ভার্চুয়ালি রবিবারের বৈঠকে যোগ দেবেন। পিসিবি প্রধান আমেদাবাদে এই বৈঠকে যোগ দিতে আসবেন কি না, সে বিষয়ে শুরু থেকেই সংশয় ছিল। শেষপর্যন্ত জানা গেল, ভারতে আসছেন না নকভি

পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আমেদাবাদে বৈঠক

গত মাসে দোহায় (Doha) আইসিসি-র বার্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির (West Asia War Situation) কারণে দোহায় এই বৈঠক হয়নি। তার বদলে আমেদাবাদে বৈঠক হতে চলেছে। দোহায় বৈঠক হলে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা মুখোমুখি হতেন। কিন্তু পিসিবি প্রধান ভারতে আসছেন না। ফলে এই বৈঠক অন্য মাত্রা নিল। ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো না। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) সঙ্গেও বিসিসিআই-এর (BCCI) সমস্যা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রবিবারের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধির আচরণ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।