Mohun Bagan: জুনিয়র ফুটবল লিগেও দাপট মোহনবাগানের। ২৩ গোলে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড (mohun bagan sub junior league)। সাব জুনিয়র ফুটবল লিগে বুধবার, মহমেডানকে ২৩-০ গোলে হারাল মোহনবাগান (mohun bagan 23 goals)।
এর আগে ভারতীয় ফুটবলের ইতিহাসে এত বড় ব্যবধানে কোনও দল জিতেছে কি না, তা অনেকেরই ধারণার বাইরে। এই ম্যাচে, একাই আট ৮ দিয়েছেন বাউল দাস। অপরদিকে, ৬টি গোল করেছেন দর্পণ হাতিবড়ুয়া। তাহলেই ভাবুন যে, মহামেডানের জুনিয়র টিমের কী অবস্থা!
খেলার প্রথম মিনিটেই গোল করেন দর্পণ। এরপর নিয়মিত ব্যবধানে বাড়াতে থাকে মোহনবাগান। প্রথমার্ধেই তারা এগিয়ে যায় ১৩-০ ব্যবধানে। তখনও অবধি অনুব্রত করেন পাঁচটি গোল। দর্পণও প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিকটি করে ফেলেন।
দ্বিতীয়ার্ধেও একইরকম আগ্রাসন বজায় রাখে সবুজ মেরুন ব্রিগেড। দ্বিতীয়ার্ধে আরও ১০টি গোল করে তারা। ভাবা যায়? মোহনবাগানের হয়ে দুটি করে গোল করেন সাগ্নিক কুন্ডু, কার্তিক হেমব্রম এবং জিওন হাঁসদা। একটি করে গোল রয়েছে সিধু সোরেন, যীশু চক্রবর্তী এবং সাকিবুদ্দিনের নামের পাশে।
অন্যদিকে, অনূর্ধ্ব-১৮ যুব ফুটবল লিগে পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দল ভুবনেশ্বর অ্যাকাডেমির বিরুদ্ধে ১-০ গোলে হেরেছে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন আহিরাম।
তবে সাব জুনিয়র ফুটবল লিগের ম্যাচে, মোহনবাগানের ছোটদের দাপট দেখেই সবাই প্রশংসা করছেন। নিঃসন্দেহে সাদাকালো ব্রিগেডকে মাথা তুলে দাঁড়াতেই দেননি মোহনবাগান ফুটবলাররা। প্রথমার্ধেই ১৩-০ গোলের ব্যবধানে ম্যাচে লিড নেয় মোহনবাগান। একটি গোলও করতে পারেনি মহামেডান স্পোর্টিং। সেখানেই শেষ নয়, দ্বিতীয়ার্ধে আরও ১০টি গোল আসে সবুজ মেরুন ব্রিগেডের তরফ থেকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।