
Neeraj Chopra Harassed: নীরজ চোপড়া (Neeraj Chopra), সুমিত আন্টিলের (Sumit Antil) নিশানায় দ্রোণাচার্য কোচ নাভাল সিং (Dronacharya Awardee Coach Naval Singh)। এই কোচের বিরুদ্ধে মানসিক অত্যাচার এবং গালিগালাজ করার অভিযোগ এনেছেন প্যারালিম্পিক্সে (Paralympics) সোনাজয়ী সুমিত। তিনি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (Sports Authority of India)। এই অভিযোগকে সমর্থন করেছেন অলিম্পিক্সে (Olympics) সোনা ও রুপো জেতা নীরজ। তাঁর অভিযোগ, নাভালের আচরণ অ্যাথলিটদের পক্ষে ক্ষতিকর। ২০২০ সালে টোকিও প্যারালিম্পিক্স (Tokyo 2020 Paralympics) এবং ২০২৪ সালে প্যারিস প্যারালিম্পিক্সে (Paris 2024 Paralympics) সোনা জিতেছেন সুমিত। তাঁর অভিযোগ, নাভাল বারবার তাঁকে ও নীরজকে হেনস্থা করছেন নাভাল। তিনি পেশাদারিত্বের গণ্ডি পেরিয়ে পরিবারের কথা বলেও গালিগালাজ করেছেন। এই অভিযোগে ক্রীড়ামহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের (2028 Summer Olympics Los Angeles) প্রস্তুতি নিচ্ছেন নীরজ। ২০২৮ সালের প্যারালিম্পিক্সের (2028 Summer Paralympics Los Angeles) প্রস্তুতি নিচ্ছেন সুমিত। কিন্তু কোচের জন্য এই দুই অ্যাথলিটের প্রস্তুতিই ব্যাহত হচ্ছে। প্যারালিম্পিক্সে এফ৬৪ ক্যাটিগরিতে ফের সোনা জেতার অন্যতম দাবিদার এই প্যারা অ্যাথলিট। কিন্তু কোচের জন্য তাঁকে সমস্যায় পড়তে হচ্ছে। এই প্যারা অ্যাথলিটের অভিযোগ, ‘উনি (কোচ) আমাকে ও নীরজকে হেনস্থা, গালিগালাজ করেছেন, মানসিকভাবে হেনস্থা করেছেন। আমার ও নীরজের পরিবার সম্পর্কে খারাপ কথা বলেছেন। উনি মানসিকভাবে অস্থির বলে মনে হচ্ছে। উনি আমাদের সম্পর্কে যে সব খারাপ কথা বলেছেন, সে সবের রেকর্ডিং আমাদের ম্যানেজারদের পাঠিয়েছেন। উনি চেয়েছেন ওঁর বলা খারাপ কথাগুলি আমাদের কানে পৌঁছে যাক।’
সাই-এর পক্ষ থেকে বলা হয়েছে, সুমিত যে অভিযোগ দায়ের করেছেন, তা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ফেডারেশনের কাছে এই অভিযোগ পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে নাভাল সাই-এর কর্মী নন। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (Athletics Federation of India) জাতীয় কোচিং ক্যাম্পের জন্য তাঁকে নিযুক্ত করেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।