Kolkata Knight Riders: ৬ ম্যাচ খেলার পরেও জয় এল না, প্লে-অফের দৌড়ে টিকে থাকবে কেকেআর?

Published : Apr 18, 2026, 10:11 AM IST
KKR All-Rounder Cameron Green

সংক্ষিপ্ত

Gujarat Titans vs Kolkata Knight Riders: চলতি আইপিএল-এ (IPL 2026) একমাত্র দল হিসেবে এখনও জয় পায়নি কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার নিজেদের ষষ্ঠ ম্যাচে গুজরাট টাইটানসের কাছে পাঁচ উইকেটে হেরে গিয়েছে কেকেআর। ছয় ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট নিয়ে লিগ টেবলে সবার শেষে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল।

DID YOU KNOW ?
৮ ম্যাচ জিততে হবে
এবারের আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে বাকি ৮ ম্যাচই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে।

Kolkata Knight Riders: ছয় ম্যাচ খেলে পাঁচ ম্যাচে হার। এখনও পর্যন্ত কোনও ম্যাচেই জয় আসেনি। এই পরিস্থিতিতে কি চলতি আইপিএল-এ (IPL 2026) প্লে-অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স? এখন ক্রিকেট মহলে এই আলোচনা চলছে। কেকেআর সমর্থকরা অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন। এখন ছয় ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট নিয়ে লিগ টেবলে সবার শেষে ১০ নম্বরে কেকেআর। এই জায়গা থেকে প্লে-অফের যোগ্যতা অর্জন করা অত্যন্ত কঠিন। পরপর ম্যাচ জিততে হবে। কিন্তু কীভাবে জয় আসবে? এবার কেকেআর দলে এখনও পর্যন্ত কাউকে ম্যাচ-উইনার হিসেবে দেখা যাচ্ছে না। যেদিন ব্যাটিং ভালো হচ্ছে সেদিন বোলিং ভালো হচ্ছে না, আবার যেদিন বোলাররা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন সেদিন ব্যাটাররা সুবিধা করতে পারছেন না। দলগত পারফরম্যান্স ভালো না হলে জয় পাওয়া অত্যন্ত কঠিন।

কোন অঙ্কে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে কেকেআর?

প্রথম ছয় ম্যাচে জয়হীন থাকার পর কেকেআর-কে চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে বাকি আট ম্যাচেই জয় পেতে হবে। টানা আট ম্যাচে জয় পেলে ১৭ পয়েন্ট নিয়ে লিগ পর্যায়ের খেলা শেষ করবেন অজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। সেক্ষেত্রে প্রথম চার দলের মধ্যেই থাকবে কেকেআর। কিন্তু যদি আর কোনও ম্যাচে হেরে যায় কেকেআর, সেক্ষেত্রে কার্যত প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে। কারণ, তখন বাকি সাত ম্যাচ জিতলে ১৫ পয়েন্ট পাবেন রাহানেরা। গতবারের আইপিএল-এ ১৪ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট পেয়েছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তারপরেও তাদের পক্ষে প্লে-অফের যোগ্যতা অর্জন করা সম্ভব হয়নি। মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল।

রবিবারই স্পষ্ট হয়ে যাবে ছবি

রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি হবে কেকেআর। এই ম্যাচে জয় এলে নতুন আশা তৈরি হবে। না হলে প্লে-অফের আশা কার্যত থাকবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
চলতি আইপিএল-এ লিগ টেবলে ১০ নম্বরে কেকেআর।
৬ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে সবার শেষে ১০ নম্বরে কলকাতা নাইট রাইডার্স।
Read more Articles on
click me!

Recommended Stories

CSK vs SRH: হ্যাটট্রিকের খোঁজে চেন্নাই, ধোনি কি আজ খেলতে নামবেন? হায়দরাবাদের বিরুদ্ধে কঠিন লড়াই
2026 ICC Women's T20 World Cup: বিশ্বকাপ ফুটবলের সঙ্গেই চলবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ, কবে ভারত-পাক ম্যাচ?