Neymar Jr: ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা পেলেন, বিশ্বকাপে খেলছেন নেইমার

Published : May 19, 2026, 10:08 AM ISTUpdated : May 19, 2026, 10:22 AM IST
Neymar Jr

সংক্ষিপ্ত

Neymar Jr News: বিশ্বকাপে (FIFA World Cup 2026) ব্রাজিল (Brazil) দলে নেইমার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। কারণ, গত কয়েক বছর ধরে জাতীয় দলে অনিয়মিত এই তারকা স্ট্রাইকার। তবে তাঁর উপর ভরসা রাখছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)। ফলে চতুর্থবার বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন নেইমার।

DID YOU KNOW ?
নেইমারের স্বপ্ন
পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার আগে ব্রাজিলকে ষষ্ঠবার বিশ্বকাপ জেতাতে চান নেইমার। এবার তিনি সেই স্বপ্নপূরণ করতে চান।

FIFA World Cup 2026: বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের (Brazil) ২৬ জনের দলে জায়গা পেলেন নেইমার জুনিয়র (Neymar Jr)। এই তারকা স্ট্রাইকার এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে খেলেছেন। এবার তিনি চতুর্থবার বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন। তাঁর উপর ভরসা রাখছেন প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)। ২০২৩ সালের অক্টোবরে শেষবার ব্রাজিলের হয়ে খেলার সুযোগ পান নেইমার। তারপর থেকেই চোটের কারণে তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছে। এবার বিশ্বকাপ শুরু হওয়ার আগে তিনি জাতীয় দলে ফিরলেন। চূড়ান্ত ফিটনেস অর্জন করার জন্য অনেক পরিশ্রম করেছেন নেইমার। কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যাঁরা ফিট থাকবেন, তাঁদেরই দলে সুযোগ দেওয়া হবে। কোচকে সন্তুষ্ট করতে পেরেছেন এই অভিজ্ঞ ফুটবলার। এই কারণেই তিনি ফের বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন।

নেইমারের ফিটনেসে খুশি অ্যান্সেলোত্তি

বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করার সময় নেইমারের বিষয়ে অ্যান্সেলোত্তি বলেছেন, ‘ও ফিটনেসের উন্নতি করেছে। ও এই বিশ্বকাপে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। ওর এখনও ফিটনেসের উন্নতি করার অবকাশ রয়েছে। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্যন্ত ও উন্নতি করতে পারে। ওর এই ধরনের প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা আছে। দলের সবাই ওকে ভালোবাসে। ও দলের পরিবেশ আরও ভালো করে তুলতে পারে।’ ব্রাজিলের হয়ে সর্বাধিক ৭৯ গোল করেছেন নেইমার। এই কারণেই তাঁর উপর ভরসা রাখছেন কোচ। বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে মরক্কো (Morocco), হাইতি (Haiti) ও স্কটল্যান্ডের (Scotland) বিরুদ্ধে খেলবে ব্রাজিল। ১৪ জুন গ্রুপ সি-তে ব্রাজিলের প্রথম প্রথম প্রতিপক্ষ মরক্কো।

বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিল দল

বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ জনের দলে আছেন- গোলকিপার- অ্যালিসন (Alisson), এডারসন (Ederson) ও উইভারটন (Weverton)। ডিফেন্ডার- অ্যালেক্স স্যান্ড্রো (Alex Sandro), ড্যানিলো (Danilo), লিও পেরেইরা (Leo Pereira), ব্রেমার (Bremer), ইবানেজ (Ibanez), ওয়েসলি (Wesley), মার্কুইনহোস (Marquinhos), গ্যাব্রিয়েল মাগালহেস (Gabriel Magalhaes) ও ডগলাস স্যান্টোস (Douglas Santos)। মিডফিল্ডার- ব্রুনো গিমারেজ (Bruno Guimaraes), ক্যাসেমিরো (Casemiro), ড্যানিলো স্যান্টোস (Danilo Santos), ফ্যাবিনহো (Fabinho) ও লুকাস পাকুয়েতা (Lucas Paqueta)। ফরোয়ার্ড- এনড্রিক (Endrick), গ্যাব্রিয়েল মার্টিনেলি (Gabriel Martinelli), ইগর থিয়াগো (Igor Thiago), ম্যাথিয়াস কুনহা (Matheus Cunha), রাফিনহা (Raphinha), ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Junior), লুইজ হেনরিকে (Luiz Henrique), নেইমার ও রায়ান (Rayan)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চতুর্থবার বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন নেইমার জুনিয়র।
ব্রাজিলের হয়ে চতুর্থবার বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন নেইমার জুনিয়র। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২২ সালে বিশ্বকাপ খেলেছেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Messi Event: মেসির টিকিটের কালোবাজারি, অরূপের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা শতদ্রুর
CSK vs SRH: দুরন্ত ঈশান কিষাণ! দক্ষিণী ক্রিকেটীয় ডার্বিতে চেন্নাইকে হারিয়ে প্লে-অফে হায়দরাবাদ