Nisith Pramanik: ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের হাতে জার্সি তুলে দিল নাইট রাইডার্স, শুভেচ্ছা জানাল ইস্টবেঙ্গল এবং সিএবি

Published : May 16, 2026, 10:14 AM IST
Nisith Pramanik

সংক্ষিপ্ত

Nisith Pramanik: কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রীর হাতে জার্সি তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর। শুভেচ্ছা জানানো হয় ইস্টবেঙ্গলের তরফ থেকেও। শুভেচ্ছা জানানো হয় সিএবি-র তরফেও।   

Nisith Pramanik: পশ্চিমবঙ্গে পালাবদল। রাজ্যের নতুন সরকারের ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামাণিক (nisith pramanik news)। ময়দানের গুরুদায়িত্ব তাঁর কাঁধে। এবার বিজেপি সরকারের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিককে শুভেচ্ছা জানানোর পালা (government of west bengal)। 

রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক

কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রীর হাতে জার্সি তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর। সেই জার্সিতে আবার লেখা রয়েছে প্রামাণিক। এই ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করে ক্রীড়ামন্ত্রী লিখেছেন “কলকাতা নাইট রাইডার্সের সিইও শ্রী বেঙ্কি মাইসোরের সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত। এই আন্তরিক উদ্যোগ, বিশেষ করে কেকেআর জার্সি এবং পশ্চিমবঙ্গে ক্রিকেট ও ক্রীড়া সংস্কৃতির বিকাশ নিয়ে একটি ফলপ্রসূ  আলোচনার জন্য আমি কৃতজ্ঞ।"

 

 

অন্যদিকে, শুভেচ্ছা জানানো হয় ইস্টবেঙ্গলের তরফ থেকেও। সেই ছবি পোষ্ট করে নিশীথ প্রামাণিক লেখেন, “ইস্টবেঙ্গল ক্লাবের বিশিষ্ট সদস্যদের কাছ থেকে উষ্ণ সংবর্ধনা পেয়ে সম্মানিত বোধ করছি। এই চিন্তাশীল উদ্যোগ এবং অর্থবহ আলাপচারিতার জন্য ইস্টবেঙ্গল ক্লাবের সিনিয়র কার্যনির্বাহী সদস্য শ্রী দেবব্রত সরকার, ফুটবল সচিব শ্রী সৈকত গঙ্গোপাধ্যায় এবং শ্রী সুবীর গঙ্গোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ।"

 

 

শুভেচ্ছা জানাল কলকাতা নাইট রাইডার্স, ইস্টবেঙ্গল এবং সিএবি

শুভেচ্ছা জানানো হয় সিএবি-র তরফেও। সেই ছবি পোষ্ট করে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, “ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর সাম্মানিক কোষাধ্যক্ষ শ্রী সঞ্জয় দাসের সঙ্গে সাক্ষাৎ করে এবং পশ্চিমবঙ্গের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন ও ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করে আমি আনন্দিত।"

 

 

সবমিলিয়ে, রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রীকে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত ময়দান। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

World Cup Football 2026: শাকিরার গানের তালে নাচ, সঙ্গে বার্না বয়ের রক পারফরম্যান্স! বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত
ICC World Cup 2027: কবে থেকে শুরু হবে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ? মেগা টুর্নামেন্টে বাড়ছে দেশের সংখ্যা