Nora Fatehi: বিশ্বকাপে ভারতের প্রতিনিধি, বিশেষ গান নিয়ে উচ্ছ্বসিত নোরা ফতেহি

Published : Jun 09, 2026, 12:49 PM IST
Nora Fatehi FIFA World Cup 2026 Song Siir Siir

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: হাতে মাত্র দু'দিন। তারপরেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। এবারের বিশ্বকাপের মূলপর্বেও নেই ভারতীয় দল। তবে বেশ কয়েকজন ভারতীয় বিভিন্ন ভূমিকায় বিশ্বকাপের সঙ্গে যুক্ত থাকছেন। ভারতের প্রতিনিধি হিসেবে বিশ্বকাপের সঙ্গে যুক্ত থাকছেন বলিউড (Bollywood) তারকা নোরা ফতেহি (Nora Fatehi)।

DID YOU KNOW ?
বিশ্বকাপে ভারতীয়রা
ভারত কোনওবার সিনিয়র পর্যায়ে পুরুষ বা মহিলাদের বিশ্বকাপ ফুটবলে খেলার সুযোগ না পেলেও, বিশ্বকাপে অন্য ভূমিকায় দেখা যাচ্ছে ভারতীয়দের।

FIFA World Cup 2026 Song Siir Siir: বিশ্বকাপ ফুটবলের সঙ্গে যুক্ত হয়েছেন বলিউড (Bollywood) তারকা নোরা ফতেহি (Nora Fatehi)। তিনি বিশ্বকাপে ভারতের প্রতিনিধি। বিশ্বকাপ উপলক্ষে ফিফার পক্ষ থেকে সরকারিভাবে যে গানের অ্যালবাম তৈরি করা হয়েছে, তারই এক গানে নৃত্যশিল্পী হিসেবে দেখা যাচ্ছে নোরাকে। এই গান হল 'স্যার স্যার'। মিউজিক প্রোডিউসার সঞ্জয় ও ফরাসি গায়ক ভেগেড্রিম (French Singer Vegedream) এই গানের সঙ্গে যুক্ত। বিশ্বকাপের ঠিক আগে এই গানের ভিডিও মুক্তি পেয়েছে। বিভিন্ন দেশের শিল্পীরা ফিফার হয়ে এই অ্যালবাম তৈরি করেছেন। সেই অ্যালবামের সঙ্গে যুক্ত হতে পারা যে কোনও শিল্পীর পক্ষেই গর্বের বিষয়। নোরার কেরিয়ারে এই গান অন্যতম মাইলফলক।

বিশ্বকাপে ভারতের প্রতিনিধি নোরা

বিশ্বকাপের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে নোরা বলেছেন, ‘এই গান আমার কাছে বিশেষ। স্যার স্যার গানের মাধ্যমে আমরা বিভিন্ন সংস্কৃতিকে একত্রিত করার চেষ্টা করেছি। এমন গান তৈরি করার চেষ্টা করেছি যা সত্যিই সারা বিশ্বে সমাদৃত হয় এবং একইসঙ্গে অভিনব হয়। আমার পরিচয়ের সবটুকু একত্রিত করতে চেয়েছিলাম। আমার শিকড় মরক্কোয় (Morocco)। কানাডাতেও (Canada) আমার শিকড় আছে। এছাড়া ভারতে আমার বিশাল প্রভাব আছে। আমি ভারতে প্রচুর ভালোবাসা পেয়েছি। দক্ষিণ এশিয়ার মানুষের (South Asian community) কাছ থেকেও ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসা আমার যাত্রায় সহায়ক হয়েছে।’

বিশ্বকাপের গানের সঙ্গে যুক্ত ভারতীয়রা

বিশ্বকাপের গান প্রসঙ্গে নোরা আরও বলেছেন, ‘এই গান আরও অর্থপূর্ণ হয়ে উঠেছে। কারণ, গানের নেপথ্যে বেশ কয়েকজন ভারতীয় আছেন। কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী, স্টাইলিং টিমে ভারতীয়রা আছেন। সবাই এই দর্শনকে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন। বিশ্বকাপের মতো মঞ্চের জন্য এই গান তৈরি করতে পারা আমার কাছে প্রায় অবাস্তব। আমার বৃত্ত সম্পূর্ণ হল বলে মনে হচ্ছে। বিভিন্ন সংস্কৃতি, শব্দ ও মানুষ একত্রিত হয়েছেন।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের সঙ্গে যুক্ত নোরা ফতেহি।
বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল অ্যালবামের গানে নেচেছেন বলিউডড তারকা নোরা ফতেহি। তিনি দ্বিতীয়বার বিশ্বকাপের সঙ্গে যুক্ত হলেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: আমেরিকায় প্রবেশের অনুমতি পেলেন না, বিশ্বকাপে নেই সোমালিয়ার রেফারি
Spain FIFA World Cup 2026: ১৬ বছরের ট্রফি খরা কাটাতে মরিয়া স্পেন, দেখে নিন স্প্যানিশ আর্মাডার বিশ্বকাপের সূচি