FIFA World Cup 2026: আমেরিকায় প্রবেশের অনুমতি পেলেন না, বিশ্বকাপে নেই সোমালিয়ার রেফারি

Published : Jun 09, 2026, 11:25 AM ISTUpdated : Jun 09, 2026, 11:38 AM IST
Omar Abdulkadir Artan

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026 News: এবারের বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগে থাকতেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি (US Visa Policy) নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগেও এই সমস্যা মিটল না। বরং সমস্যা বেড়েছে। বিভিন্ন দেশের ফুটবলার, সাপোর্ট স্টাফ, ফুটবল ফেডারেশনের কর্তা, এমনকী রেফারিকেও সমস্যায় পড়তে হচ্ছে।

DID YOU KNOW ?
ভিসা নিয়ে সমস্যা
এবারের বিশ্বকাপে ইরাক, ইরান দলের সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। প্রবেশাধিকার পেলেন না সোমালি রেফারি।

FIFA World Cup 2026 Updates: মার্কিন যুক্তরাষ্ট্রে (United States of America) প্রবেশের অনুমতি না পাওয়ায় এবারের বিশ্বকাপে যোগ দিতে পারছেন না সোমালিয়ার (Somalia) রেফারি ওমর আবদুলকাদির আর্তান (Omar Abdulkadir Artan)। ফিফার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। যে রেফারিকে বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য বেছে নেওয়া হয়েছিল, তিনি যোগ্য বলেই এই সুযোগ পেয়েছিলেন। কিন্তু এখন তাঁর পাশে থাকছে না ফিফা। এই রেফারিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসনের উপর চাপ তৈরি করেনি ফিফা। তার বদলে চুপচাপ মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত মেনে নেওয়া হচ্ছে। এই ঘটনায় ফিফার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

কেন প্রবেশাধিকার পেলেন না সোমালি রেফারি?

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত নিরাপত্তা বিভাগের (US Customs and Border Protection) এক মুখপাত্র জানিয়েছেন, ‘এই ব্যক্তি ইস্তানবুল (Istanbul) থেকে উড়ানে মায়ামি (Miami) পৌঁছন। অভিবাসন সংক্রান্ত প্রক্রিয়া চলাকালীন এই যাত্রীকে অতিরিক্ত পরীক্ষা করা হয়। কারও বিষয়ে তথ্য যাচাই করতে হলে বা তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, তা ঠিক করতে হলে এই অতিরিক্ত পরীক্ষা করা হয়। পরীক্ষার পর ঠিক হয়, এই যাত্রী, যিনি বিশ্বকাপে রেফারি, তিনি অগ্রহণযোগ্য। স্বাস্থ্যের কারণে তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।’

সোমালিয়ার নাগরিকদের উপর নিষেধাজ্ঞা

ট্রাম্প প্রশাসন যে ৩৯টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে, সেই তালিকায় আছে সোমালিয়া। এই কারণেই হয়তো আর্তানকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে মার্কিন শুল্ক ও সীমান্ত নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। কিন্তু আর্তান সোমালিয়ার নাগরিক হওয়ায় কারণ সহজবোধ্য। এক্ষেত্রেই ফিফার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ভিসা বা প্রবেশাধিকারের বিষয়ে মার্কিন সরকারের সঙ্গে ফিফার আলোচনা করা উচিত ছিল। কিন্তু ফিফা সেসব কিছু করেনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩৯
৩৯ দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ।
মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ৩৯ দেশের নাগরিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই তালিকায় আছে সোমালিয়া।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Spain FIFA World Cup 2026: ১৬ বছরের ট্রফি খরা কাটাতে মরিয়া স্পেন, দেখে নিন স্প্যানিশ আর্মাডার বিশ্বকাপের সূচি
FIFA World Cup 2026: আনসেলোত্তি থেকে দেঁশ, এবারের বিশ্বকাপের সেরা দশ কোচ