Nora Fatehi FIFA World Cup: এবার ফুটবল বিশ্বকাপের মূলপর্বে রেকর্ড ৪৮টি দেশ অংশ নিলেও, ভারত যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পারফম করতে দেখা যাবে এক ভারতীয় তারকাকে। আগামী ১২ জুন টরন্টো স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

Nora Fatehi FIFA World Cup: এবার ফুটবল বিশ্বকাপের মূলপর্বে রেকর্ড ৪৮টি দেশ অংশ নিলেও, ভারত যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পারফম করতে দেখা যাবে এক ভারতীয় তারকাকে। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফতেহি-কে। আগামী ১২ জুন টরন্টো স্টেডিয়ামে কানাডার প্রথম ম্যাচের আগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেই বিশেষ পারফরম্যান্সে দেখা যাবে নোরাকে। প্রসঙ্গত, জন্মসূত্রে কানাডিয়ান নোরা বলিউড সিনেমায় গত কয়েক বছরে নাচের বিষয়ে সবার প্রথম পছন্দ হয়ে উঠেছেন। কানাডার টরন্টোয় আয়োজিত হতে চলা এই জমকালো অনুষ্ঠানে নোরার উপস্থিতির খবর সামনে আসতেই উচ্ছ্বাস ছড়িয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কানাডায় জন্ম নেওয়া নোরাকে কেন বাছা হল

উল্লেখযোগ্যভাবে, ফিফা বিশ্বকাপ ২০২৬ যৌথভাবে আয়োজন করছে কানাডা, আমেরিকা এবং মেক্সিকো। তিন আয়োজক দেশের জন্য আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ফিফা। তার মধ্যেই টরন্টোর অনুষ্ঠানকে বিশেষ আকর্ষণীয় করে তুলতে একাধিক আন্তর্জাতিক তারকাকে মঞ্চে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর, উচ্চ-শক্তির নাচ এবং গ্লোবাল মিউজিক পারফরম্যান্সের জন্যই নোরাকে বেছে নিয়েছেন আয়োজকরা। কানাডায় জন্ম হওয়ায় এই অনুষ্ঠান নোরার কাছে আবেগেরও। এক অর্থে এটি তাঁর 'হোমকামিং' পারফরম্যান্স বলেই মনে করা হচ্ছে।

অতীতে এমন ধরনের মঞ্চে নজর কাড়েন নোরা

এর আগেও ২০২২ সালের কাতার বিশ্বকাপে পারফর্ম করে আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন নোরা। বিশেষ করে 'লাইট দ্য স্কাই' অ্যান্থেমে তাঁর উপস্থিতি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এবার টরন্টোর মঞ্চে তিনি বলিউড, ওয়েস্টার্ন এবং গ্লোবাল ডান্স স্টাইলের মিশেলে নতুন চমক দিতে পারেন বলেই মনে করা হচ্ছে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কোন কোন তারকা পারফম করছেন 

শুধু নোরাই নন, উদ্বোধনী অনুষ্ঠানে আরও একাধিক আন্তর্জাতিক শিল্পীর উপস্থিতির কথা জানা গিয়েছে। তালিকায় রয়েছেন কানাডার জনপ্রিয় গায়ক মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলেসিয়া কারার মতো তারকারা। এছাড়াও জেসি রেয়েজ ও উইলিয়াম প্রিন্সের মতো শিল্পীদেরও দেখা যেতে পারে অনুষ্ঠানে। প্রায় ১৩ মিনিটের এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কানাডার বহুসাংস্কৃতিক ঐতিহ্য, সঙ্গীত, নাচ এবং ফুটবল উন্মাদনাকে একসঙ্গে তুলে ধরাই মূল লক্ষ্য আয়োজকদের। জানা গিয়েছে, এই বিশেষ অনুষ্ঠানের জন্য দীর্ঘ সময় ধরে রিহার্সালও করছেন নোরা।

টিকিটের চাহিদা তুঙ্গে

ভারতীয় ও দক্ষিণ এশীয় দর্শকদের মধ্যে নোরার জনপ্রিয়তা অত্যন্ত বেশি। ফলে তাঁর পারফরম্যান্স ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক দর্শকসংখ্যা টানার আশা করছে ফিফা ও আয়োজকরা। সরাসরি সম্প্রচার করা হবে এই অনুষ্ঠান, যা কোটি কোটি দর্শক দেখবেন বলে মনে করা হচ্ছে। আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফিফা বিশ্বকাপ ২০২৬। কানাডার প্রথম ম্যাচ এবং উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই টিকিটের চাহিদা তুঙ্গে। সব মিলিয়ে, ফিফার মঞ্চে নোরা ফতেহির এই পারফরম্যান্সকে ভারতীয় বংশোদ্ভূত শিল্পীদের জন্য অন্যতম বড় আন্তর্জাতিক মুহূর্ত বলেই মনে করা হচ্ছে।