পাশ থেকে নির্দেশ দিচ্ছেন স্ত্রী, বাড়িতে বাসন মাজছেন জোকোভিচ, দেখুন ভাইরাল ভিডিও

Published : Sep 14, 2021, 03:10 PM IST
পাশ থেকে নির্দেশ দিচ্ছেন স্ত্রী, বাড়িতে বাসন মাজছেন জোকোভিচ, দেখুন ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

সামনে এল নোভাক জোকোভিচের একটি ভিডিও। যেখানে স্ত্রীর কথায় বাসন মাজছেন টেনিস তারকা। নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও। দেখে নিনি আপনিও।  

ইউএস ওপেনের ফাইনালে হেরে ক্যালেন্ডার স্ল্যাম জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে নোভাক জোকোভিচের। অপেক্ষা বেড়েছে নাদাল ও ফেডেরারে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডও টপকে যাওয়ার। হারের পর হতাশও ছিলেন জোকোভিচ। কিন্তু ইউএস ওপেন ফাইনালে হারের পর কাটেনি ২ দিনও। কিন্তু এরইমধ্যে ভাইরাল নোভাক জোকোভিচের এক ভিডিও। যেখানে রান্নাঘরের বেসিনে বাসন ধোওয়া-মাজা করতে দেখা গেল বিশ্বের পয়লা নম্বর টেনিস তারকাকে।

তবে জোকোভিচ নয়, এই ভিডিওটে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন  সার্বিয়ান সুপারস্টারের স্ত্রী জেলেনা জকোভিচ। ভিডিওতে দেখা যাচ্ছে জোকোভিচ  বাসন মাজার সাবান ও স্ক্রাবার দিয়ে সসপ্যান ও ফ্রাইং প্যান ধোওয়াধুয়ি করছেন। বিশ্বের পয়লা নম্বর টেনিস তারকাকে রান্না ঘরের এমভিপি'  অর্থাৎ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বলে আখ্যা দিয়েছেন জেলেনা জকোভিচ। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। সকলেই এই মজার ভিডিও খুবই পছন্দ করেছেন।

 

 

সোশ্যাল মিডিয়ায়া এই ভিডিও বাসন মাজতে মাজতে নোভাক জোকোভিচকে তার স্ত্রীর সঙ্গে সার্বিয়ান ভাষায় কথা বলতেও দেখা গিয়েছে। যেই ভিডিও শুনে কয়েক নেটাগরিক তার মানেও বলেও দিয়েছেন। নেটিজেনদের কেউ বলছেন সামান্য পয়সা রোজগারের জন্যই এই কাজ করছেন জোকার। অপর এক জনের মতে, স্ত্রী কোনও কাজ করেন না বলেই ঘরের কাজ করতে হচ্ছে জোকোভিচকে। তবে সকলেই মজার ছলে জোকোভিচের এই মজার ভিডিওতে কমেন্ট করেছেন।


PREV
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
click me!

Recommended Stories

Uruguay Football Team: যুবভারতীতে মঙ্গলবার নামছে দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, কলকাতায় এসে খোশমেজাজে প্রাক্তন তারকা দিয়েগো ফোরলান
IFA Shield 2026: শিল্ডের সেমিফাইনালে গোলের বন্যা! নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল, ফাইনালে হবে ডার্বি