Pakistan Hockey: ড্রেসিংরুমে পেনাল্টি কর্নার গিয়ার, হকি বিশ্বকাপের ম্যাচ খেলছে পাকিস্তান!

Published : Aug 16, 2026, 12:47 PM IST
Pakistan Hockey Team

সংক্ষিপ্ত

Pakistan Hockey Team: গত কয়েক বছরে পাকিস্তান হকি দলের পারফরম্যান্সের অবনতি তো হয়েছেই, আর্থিক সঙ্কট ও অপেশাদারি মানসিকতাও প্রকট হয়ে গিয়েছে। চলতি হকি বিশ্বকাপে (FIH Men's Hockey World Cup 2026) খেলছে পাকিস্তান। শুরুতেই তাদের মুখ পুড়ল। ক্রীড়ামহলে পাকিস্তানকে নিয়ে হাসাহাসি চলছে।

DID YOU KNOW ?
লজ্জার মুখে পাকিস্তান
কয়েক মাস আগে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বিল মেটাতে না পেরে বাসন মাজতে হয়েছিল পাকিস্তানের হকি দলের সদস্যদের। তাঁরা ফের লজ্জার মুখে পড়লেন।

Pakistan vs England: হকি বিশ্বকাপে (FIH Men's Hockey World Cup 2026) যে দল খেলছে, তাদের মধ্যে ন্যূনতম পেশাদারিত্ব নেই! হকিতে পেনাল্টি কর্নার গিয়ার আবশ্যক। কিন্তু সেটা ড্রেসিংরুমে রেখে মাঠে নেমে পড়ল পাকিস্তান দল। হকি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে এই কাণ্ড ঘটাল পাকিস্তান। নেদারল্যান্ডসের (Netherlands) আমস্টেলভিনের (Amstelveen) ওয়াগেনার হকি স্টেডিয়ামে (Wagener Hockey Stadium) এই ঘটনা দেখা গিয়েছে। ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি কর্নার পায় ইংল্যান্ড। তখন দেখা যায়, পেনাল্টি কর্নার গিয়ার ড্রেসিংরুমে ফেলে রেখে এসেছে পাকিস্তান দল। লে এক খেলোয়াড়কে মাঠ ছেড়ে সেটি আনতে ছুটতে হয়। এই ঘটনার জেরে পাকিস্তানের অধিনায়ক আবু বকর মাহমুদকে গ্রিন কার্ড দেখিয়ে দু'মিনিটের জন্য মাঠের বাইরে পাঠানো হয়।

৬ বছর পর হকি বিশ্বকাপে খেলতে নেমে লজ্জার মুখে পাকিস্তান

ছয় বছর পর হকি বিশ্বকাপে প্রত্যাবর্তনটা একেবারেই সুখকর হলো না পাকিস্তানের। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ১-৪ হেরে গিয়েছে পাকিস্তান। হারের পাশাপাশি পেনাল্টি কর্নার গিয়ার নিয়ে হাস্যকর ঘটনার জেরে লজ্জার মুখে পড়েছে পাকিস্তান। প্রাক্তন অধিনায়ক সলমন আকবর সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তাঁর মতে, বিশ্বকাপের মতো মঞ্চে এমন ভুল দলের প্রস্তুতি, শৃঙ্খলা ও সংগঠন নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। তাঁর কাছে এই অদ্ভুত ঘটনার চেয়েও বড় উদ্বেগ পাকিস্তান দলের প্রস্তুতির মান নিয়ে। তিনি লিখেছেন, 'শুধু কৌশল, ফিটনেস ও দক্ষতাই যথেষ্ট নয়। শৃঙ্খলা ও সঠিক সংগঠনও সমান গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মতো বড় মঞ্চে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা জরুরি।'

হকি বিশ্বকাপে পাকিস্তানের বিড়ম্বনা

হকি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ইংল্যান্ড। ১২ মিনিটে স্টুয়ার্ট রাশমোর গোল করে এগিয়ে দেন দলকে। এরপর স্যাম ওয়ার্ড, স্যামুয়েল হুপার এবং জেমস অ্যালবেরি আরও তিনটি গোল করেন। পাকিস্তানের হয়ে ৫০ মিনিটে একমাত্র গোলটি করেন রেহমান আবদুল আফরাজ। পাকিস্তান দু'টি পেনাল্টি কর্নার পেলেও একটিও কাজে লাগাতে পারেনি। ২০১৮ সালের পর প্রথমবার হকি বিশ্বকাপে খেলছে পাকিস্তান। ২০২৩ সালের আসরে তারা খেলতে পারেনি। তবে প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল তারা। এখন তাদের সামনে রয়েছে ১৭ আগস্ট ওয়েলসের বিরুদ্ধে ম্যাচ, এরপর ১৯ আগস্ট ভারতের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত ম্যাচ। ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তানের জন্য এই ম্যাচ শুধু ফলাফল নয়, প্রস্তুতি ও পেশাদারিত্বের প্রশ্নও হয়ে দাঁড়িয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
হকি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ৪ গোল খেল পাকিস্তান।
চলতি হকি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক পারফরম্যান্স দেখিয়ে ৪ গোল হজম করল পাকিস্তান।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়, ঐতিহাসিক সাফল্য বাংলাদেশের
2027 ODI World Cup: মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা! আগের সূচি বদলে ক্রিকেট বিশ্বকাপ এই দিনে শুরু হতে পারে