FIH Pro League: চলতি এফআইএইচ প্রো লিগে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ভারতের পুরুষ হকি দল। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে ৭-১ জয় পেল ভারতীয় দল। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে সব খেলাতেই ভারতের দাপট দেখা যাচ্ছে। হকিতেও এই দাপট অব্যাহত। হকি দলের এই সাফল্যে সারা দেশ খুশি।

DID YOU
KNOW
?
১৫ ম্যাচে হার পাকিস্তানের
চলতি এফআইএইচ প্রো লিগে ১৫ ম্যাচে হেরে গিয়েছে পাকিস্তান। তারা ৩ ম্যাচে ৭ গোল করে হজম করেছে।

Hockey India: এফআইএইচ প্রো লিগের (FIH Pro League) ম্যাচে পাকিস্তানকে (India vs Pakistan) ৭-১ উড়িয়ে দিল ভারতীয় দল। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে লন্ডনের (London) লি ভ্যালি অ্যান্ড টেনিস সেন্টারে (Lee Valley and Tennis Centre) পিছিয়ে পড়েও পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। ম্যাচের শুরুতে এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে ভারতীয় দলের আক্রমণের ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তানের রক্ষণ। ভারতীয় দলের হয়ে গোল করেন সুখজিৎ সিং (Sukhjeet Singh), হরমনপ্রীত সিং (Harmanpreet Singh), হার্দিক সিং (Hardik Singh), যুগরাজ সিং (Jugraj Singh), অভিষেক (Abhishek), রাজ কুমার পাল (Raj Kumar Pal) ও দিলপ্রীত সিং (Dilpreet Singh)। পাকিস্তানের হয়ে একমাত্র গোল করেন আবু মাহমুদ (Abu Mahmood)। পেনাল্টি কর্নার থেকে এই গোল করার পরেই পাকিস্তানের জারিজুরি শেষ হয়ে যায়। ঘুরে দাঁড়িয়ে স্মরণীয় জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রাথমিক ধাক্কা সামলে জয় ভারতের

এই ম্যাচের ১৩ মিনিটে প্রথম গোল করে পাকিস্তান। সাত মিনিটের মধ্যে হরমনপ্রীতের ড্র্যাগ ফ্লিক থেকে বল পেয়ে গোল করে সমতা ফেরান সুখজিৎ। এরপর পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত। ৩৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান বাড়ান হার্দিক। এরপর গোল করেন যুগরাজ। ৪১ মিনিটে রিভার্স হিটে অসাধারণ গোল করেন অভিষেক। এর তিন মিনিট পর ভারতের হয়ে ষষ্ঠ গোল করেন রাজ কুমার। ৫৪ মিনিটে সপ্তম গোল করেন দিলপ্রীত।

লিগ টেবলে উন্নতি ভারতের

পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচের আগে চলতি এফআইএইচ প্রো লিগে শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল ভারতীয় দল। তবে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে লিগ টেবলে সাত নম্বরে উঠে এল ভারত। ১৫ ম্যাচ খেলে ভারতীয় দল ১৭ পয়েন্ট পেয়েছে। রবিবার ইংল্যান্ডের (England) বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে ভারত। অন্যদিকে, পাকিস্তান ১৫ ম্যাচেই হেরে গিয়েছে। তারা তিন ম্যাচে সাত গোল করে হজম করেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।