Pakistan: কমনওয়েলথ গেমসে যোগ দিয়েছিলেন, হোটেল থেকে রহস্যজনকভাবে উধাও পাক বক্সার

Published : Aug 04, 2026, 09:07 PM IST
Pakistan flag

সংক্ষিপ্ত

Commonwealth Games 2026: প্রতিবারের মতো এবারের কমনওয়েলথ গেমসেও পদক তালিকায় শেষের দিকেই থেকেছে পাকিস্তান (Pakistan)। গেমস শেষ হওয়ার পর এক বক্সার রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ায় পাকিস্তানের বিড়ম্বনা বেড়েছে। উধাও হয়ে যাওয়া এই বক্সারের খোঁজ শুরু হয়েছে।

DID YOU KNOW ?
পাকিস্তানের বিড়ম্বনা
পাকিস্তানের ক্রীড়াবিদরা বিভিন্ন সময়ে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিতে বিদেশে গিয়ে উধাও হয়ে গিয়েছেন। ফলে বিড়ম্বনা বেড়েছে।

Pakistan News: এবারের কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2026) শেষ হয়ে যাওয়ার পর স্কটল্যান্ডের (Scotland) গ্লাসগোয় (Glasgow) টিম হোটেল থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছেন পাকিস্তানি বক্সার কুদরতউল্লাহ (Pakistani Boxer Qudratullah)। এই ঘটনায় ফের বিড়ম্বনার মুখে পড়েছে পাকিস্তান বক্সিং ফেডারেশন (Pakistan Boxing Federation)। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। ফলে পাকিস্তানের ক্রীড়া সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (Pakistan Olympic Association) সূত্রে জানা গিয়েছে, গ্লাসগোয় নিজের প্রতিযোগিতা শেষ করার পর থেকেই কুদরতউল্লাহর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। দলের ম্যানেজারের কাছেই এই বক্সারের পাসপোর্ট ছিল। ফলে কুদরতউল্লাহ কীভাবে নিখোঁজ হয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিদেশে খেলতে গিয়ে বারবার উধাও পাকিস্তানিরা

বিদেশে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিতে গিয়ে পাকিস্তানি ক্রীড়াবিদদের উধাও হয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগে ২০২২ সালে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস (Birmingham Commonwealth Games 2022) চলাকালীন পাকিস্তানি বক্সার সুলেমান বালোচ ও নাজিরউল্লাহ খান নিখোঁজ হয়ে যান। তখনও তাঁদের পাসপোর্ট দলের ম্যানেজারের কাছেই ছিল বলে জানা গিয়েছিল। এরপর ২০২৪ সালে ইতালির (Italy) বুস্তো আরসিজিও (Busto Arsizio) শহরে অনুষ্ঠিত বিশ্ব অলিম্পিক বক্সিং বাছাই পর্বে আরও এক বিব্রতকর ঘটনা ঘটে। এশিয়ান প্রতিযোগিতায় সোনা জয়ী জোহাইব রশিদের বিরুদ্ধে নিজের রুমমেটের বিদেশি মুদ্রা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

বিতর্কের আড়ালে পাকিস্তানের সাফল্য

এসব বিতর্কের কারণে পাকিস্তানের বক্সিংয়ের এক ঐতিহাসিক সাফল্যও আড়ালে চলে গিয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়ে পাকিস্তানকে একমাত্র পদক এনে দেন ফাতিমা জাহরা। তিনি কমনওয়েলথ গেমসে পদক জয়ী প্রথম পাকিস্তানি মহিলা বক্সার হিসেবে ইতিহাস গড়েছেন। বক্সিংয়ের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে হেরে যাওয়া দুই বক্সারই ব্রোঞ্জ পদক পান। এবারের কমনওয়েলথ গেমসে মাত্র একটি পদক পেয়েছে পাকিস্তান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এবারের কমনওয়েলথ গেমসে পাকিস্তানের পদক সংখ্যা ১।
এবারের কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শেষের দিকে আছে পাকিস্তান। গ্লাসগো গেমসে পাকিস্তানের পদক সংখ্যা মাত্র ১।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Durand Cup 2026: মনবীরের দুরন্ত হ্যাটট্রিক! যুবভারতীতে সাউথ ইউনাইটেড এফসি-কে গোলের মালা পরাল মোহনবাগান
IPL: অস্ট্রেলিয়ায় আইপিএল! সম্ভাবনা খতিয়ে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া