Paris Saint-Germain: ২০৩০ পর্যন্ত চুক্তি, পিএসজি-তেই থাকছেন লুইস এনরিকে

Published : Sep 05, 2026, 07:46 PM IST
Luis Enrique with the UCL trophy

সংক্ষিপ্ত

Luis Enrique: স্পেনের (Spain) প্রাক্তন ফুটবলার লুইস এনরিকে প্রধান কোচ হওয়ার পর বদলে গিয়েছে পিএসজি (Paris Saint-Germain)। অধরা উয়েফা চ্যাম্পিয়নস লিগ (UEFA Champions League) এসেছে। আরও সাফল্য পাওয়ার লক্ষ্যে এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করল পিএসজি। কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের চুক্তির মেয়াদও বৃদ্ধি করা হল।

DID YOU KNOW ?
চ্যাম্পিয়নস লিগ জয়
পরপর ২ বার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি। জোড়া খেতাবই এসেছে লুইস এনরিকের কোচিংয়ে।

Paris Saint-Germain News: ক্লাবের ইতিহাসে সফলতম কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত করল প্যারিস সেন্ট জার্মেই (PSG)। একই সঙ্গে দলের পাঁচ গুরুত্বপূর্ণ ফুটবলারের সঙ্গেও নতুন চুক্তি করেছে ফরাসি ক্লাবটি। ৫৬ বছর বয়সি এনরিকে ২০২৩ সালের জুলাইয়ে পিএসজি-র দায়িত্ব নেন। তাঁর আগের চুক্তির মেয়াদ চলতি মরশুমের শেষে শেষ হওয়ার কথা ছিল। নতুন চুক্তির ফলে আরও তিন বছর প্যারিসে থাকবেন স্প্যানিশ কোচ। পিএসজি-র হয়ে এখনও পর্যন্ত ১৩টি ট্রফি জিতেছেন এনরিকে। এর মধ্যে রয়েছে তিনটি লিগ ওয়ান (Ligue 1) এবং দু'টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ (UEFA Champions League) খেতাব। ২০২৪-২৫ মরসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে (Inter Milan) ৫-০ উড়িয়ে পিএসজি-কে প্রথমবার ইউরোপের সেরা ক্লাবের মর্যাদা এন দেন এনরিকে। ২০২৫-২৬ মরসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আর্সেনালকে (Arsenal) হারিয়ে খেতাব ধরে রাখে পিএসজি।

অসাধারণ সাফল্য এনরিকের

এর আগে বার্সেলোনা (Barcelona) ও স্পেনের (Spain) জাতীয় দলের কোচ হিসেবে কাজ করা এনরিকে ২০২৪-২৫ মরসুমমে পিএসজি-কে ছয়টি ট্রফি জেতান। একই মরসুমে মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) আয়োজিত প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপ (FIFA Club World Cup) ফাইনালেও দলকে পৌঁছে দেন তিনি। এই কোচকে ছাড়তে নারাজ পিএসজি ম্যানেজমেন্ট। শুক্রবার মোনাকোর (Monaco) বিরুদ্ধে পিএসজি-র ঘরের মাঠের লিগ ওয়ানের ম্যাচের আগে প্রধান কোচের সঙ্গে চুক্তি নবীকরণের কথা ঘোষণা করা হয়। এনরিকের কোচিংয়ে দল আরও সাফল্য পাবে বলে আশায় পিএসজি ম্যানেজমেন্ট।

ফুটবলারদের সঙ্গেও চুক্তির মেয়াদ বৃদ্ধি

এনরিকের পাশাপাশি পিএসজি-র চার ফুটবলার হোয়াও নেভেস (Joao Neves), উইলিয়ান পাচো (Willian Pacho), লুকাস বেরালডো (Lucas Beraldo) এবং সেনি মায়ুলু (Senny Mayulu) ২০৩১ সাল পর্যন্ত নতুন চুক্তিতে সই করেছেন। অন্যদিকে ফ্যাবিয়ান রুইজ (Fabian Ruiz) ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন। তাঁর চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সংস্থান রয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৩
পিএসজি-র হয়ে ১৩টি ট্রফি জিতেছেন লুইস এনরিকে।
২০২৩ সালে পিএসজি-তে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১৩টি ট্রফি জিতেছেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

প্রথম বল করতে ১০০ কিমি রান-আপ! গিনেস রেকর্ডের লক্ষ্যে ক্রিকেটারের নজিরবিহীন কাণ্ড
US Open 2026: ৩ ঘণ্টার লড়াই, ইউএস ওপেনে ডাবলসে প্রথম রাউন্ডেই বিদায় সেরেনা-ভেনাসের