চায়না ওপেনের দ্বিতীয় রাউন্ডে কাশ্যপ, ছিটকে গেলেন স্ত্রী সাইনা

Anirban Sinha Roy |  
Published : Nov 06, 2019, 05:21 PM IST
চায়না ওপেনের দ্বিতীয় রাউন্ডে কাশ্যপ, ছিটকে গেলেন স্ত্রী সাইনা

সংক্ষিপ্ত

চায়না ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন পারুপল্লি কাশ্যপ প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল ক্যাশপের পাশাপাশি দ্বিতীয় রাউন্ডে সাই প্রণিথ পিভি সিন্ধুর পর এবার প্রথম রাউন্ডে বিদায় সাইনারও

চায়না ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতীয় পুরুষ শাটলার পারুপল্লি কাশ্যপ। স্ট্রেট গেমে থাইল্যান্ডের প্রতিপক্ষকে হারিয়ে দিয়ে চায়না ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন কাশ্যপ। অপরদিকে, বুধবার হারের মুখ দেখলেন তাঁর স্ত্রী ও ছাত্রী সাইনা নেহওয়াল। প্রথম রাউন্ডে চিনের প্রতিপক্ষর কাছে হারতে হল সাইনাকে। মঙ্গলবার ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার পিভি সিন্ধু ছিটকে যান এই প্রতিযোগিতা থেকে। এবার সিন্ধুর পর চায়না ওপেনে এবছরের মতন লড়াইয়ে ইতি হল ভারতীয় মহিলা শাটলার সাইনারও।

আরও পড়ুন, বিরাট কলিং বিরাট, কী লিখলেন নিজেকে ভারত অধিনায়ক, দেখুন ভিডিও

বুধবার থাইল্যান্ডের প্রতিপক্ষ সিথিকম থামাসিনকে মাত্র ৪৩ মিনিটের লড়াইয়ে হারিয়ে দেন কাশ্যপ। সিথিকমের বিরুদ্ধে ২১-১৪, ২১-৩ ফলে ম্যাচ জিতে চায়না ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন কাশ্যপ। প্রথম রাউন্ডে সিথিকম কিছুটা লড়াই করার চেষ্টা করলেও, দ্বিতীয় রাউন্ডে দুরন্ত খেলেন কাশ্যপ। আর সেই সঙ্গে প্রথম রাউন্ডে জয় নিশ্চিত করে কোর্ট ছাড়েন কাশ্যপ। অপরদিক, তাঁর স্ত্রী ও ছাত্রী সাইনা নেহওয়ালকে হারিয়ে দেন চায়নার কাই ইয়ান। চিনের মহিলা শাটলারের কাছে মাত্র ২৪ মিনিটে ৯-২১, ১২-২১ ফলে হারেন সাইনা। বিশ্ব ব্যাডমিন্টন ব়্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকলেও শেষ এক বছরে সাইনার পারফরম্যান্স নিয়ে এবার উঠতে শুরু করে দিয়েছে নানা প্রশ্ন।

আরও পড়ুন, ‘নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে ও’ বোপান্নাকে কড়া ভাষায় ধমক ভারতীয় টেনিস সচিবের

সাইনা, কাশ্যপের পাশাপাশি এদিন চায়না ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বি সাই প্রণিথ। ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন তিনি। প্রথম গেমে হারলেও, পর পর দুটি রাউন্ডে সুগিয়ার্তোকে হারিয়ে দেন ভারতীয় পুরুষ শাটলার প্রণিথ। ডেনমার্কের টমিকে ৫২ মিনিটের লড়াইয়ে ১৫-২১, ২১-১২, ২১-১০ ফলে ম্যাচ জিতে নিয়েছেন প্রণিথ।

PREV
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেন খেলছেন না জসপ্রীত বুমরা?
টি-২০ বিশ্বকাপ ২০২৬: চ্যাম্পিয়নদের যাত্রা শুরু, আমেরিকার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং ভারতের