পদকজয়ের পর কথা বললেন মোদী, উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ মণীশ-সিংরাজের

Published : Sep 04, 2021, 11:55 AM ISTUpdated : Sep 04, 2021, 12:36 PM IST
পদকজয়ের পর কথা বললেন মোদী, উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ মণীশ-সিংরাজের

সংক্ষিপ্ত

মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ১ ইভেন্টে সোনা জিতেছেন মণীশ নারওয়াল। সিংঘরাজও এই বিভাগে রুপো জিতেছেন। এর ফলে প্যারালিম্পিক্সে সকাল সকাল আরও দুটি পদক এল ভারতের ঘরে।

টোকিও প্যারালিম্পিক্সে একের পর এক পদক জিতছে ভারত। পদক বৃষ্টি হয়েই চলেছে। প্যারালিম্পিক্সের ১১তম দিনের সকালে একই ইভেন্টে জোড়া পদক পেল ভারত। মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ১ ইভেন্টে সোনা জিতেছেন মণীশ নারওয়াল। সিংঘরাজও এই বিভাগে রুপো জিতেছেন। এর ফলে সকাল সকাল আরও দুটি পদক এল ভারতের ঘরে। এই সাফল্যের পরই তাঁদের দু'জনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ১ ইভেন্টে ভারতে সোনা এনে দিয়েছেন মণীশ নারওয়াল। কেরিয়ারের সেরা পারফর্ম্যান্স দিয়ে তাঁর সংগ্রহে রয়েছে ২১৮.২ পয়েন্ট। অন্যদিকে তাঁর থেকে মাত্র ১.৫ পয়েন্ট কম পেয়ে ভারতকে রুপো এনে দিলেন সিংরাজ। তাঁর সংগ্রহে রয়েছে ২১৬.৭ পয়েন্ট। আর এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন রাশিয়ান প্যারালিম্পিক্স কমিটির শুটার সার্গি মালিসেভ।

আরও পড়ুন- হোটেলে ঘরে ঢুকে প্রস্তাব' কোচের বিরুদ্ধে বিস্ফোরক টোকিও অলিম্পিক্স তারকা মনিকা বাত্রা

 

 

প্রাথমিক ১০টি শটের পর এই ইভেন্টে প্রথম স্থানে ছিলেন সিংরাজ। আর পঞ্চম স্থানে ছিলেন মণীশ নারওয়াল। তবে পরবর্তীতে দুই শটের রাউন্ডগুলিতে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেন মণীশ। আর এভাবেই শেষ হাসি হাসেন তিনি। এই সাফল্যের পরই তাঁদের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। প্যারা অ্যাথলিটদের যেভাবে প্রধানমন্ত্রী উৎসাহ দিচ্ছেন তা দেখে খুশি দুই পদকজয়ী। এভাবে পাশে থাকার জন্য মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। 

 

 

এরপর টুইট করে মণীশের উদ্দেশ্যে মোদী লেখেন, "তরুণ এবং প্রতিভাবান মণীশ নারওয়ালের দুর্দান্ত সাফল্য। তাঁর স্বর্ণপদক জয় ভারতীয় খেলাধুলোর জন্য একটি বিশেষ মুহূর্ত। তাঁকে অভিনন্দন জানাই। আগামীর জন্য তাঁকে অনেক শুভেচ্ছা।"

 

 

আরও পড়ুন- ভারতীয় প্রতিযোগীদের অনবদ্য পারফরম্যান্স, পিস্তল শ্যুটিং ফের এল সোনা ও রুপোর পদক

পাশাপাশি সিংরাজেরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, "ফের একটি পদল জিতলেন সিংরাজ। এবার মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ১ ইভেন্টে পদক জিতলেন। তাঁর সাফল্যে ভারত আনন্দিত। তাঁকে অভিনন্দন জানাই। আগামীর জন্য তাঁকে অনেক শুভেচ্ছা।"

PREV
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: ইংল্যান্ডকে হারিয়ে সুপার এইটের পথে ওয়েস্ট ইন্ডিজ
টি-২০ বিশ্বকাপ ২০২৬: অভিষেক শর্মার পর অনিশ্চিত ঈশান কিষান, ওপেনিং নিয়ে সমস্যায় ভারত