PSL 2026: জ্বালানির হাহাকার! পাকিস্তান ক্রিকেট লিগকে 'পেট্রোল শর্টেজ লিগ' বলে চরম কটাক্ষ করল কারা?

Published : Mar 23, 2026, 02:37 PM IST
PSL 2026: জ্বালানির হাহাকার! পাকিস্তান ক্রিকেট লিগকে 'পেট্রোল শর্টেজ লিগ' বলে চরম কটাক্ষ করল কারা?

সংক্ষিপ্ত

PSL 2026: আসন্ন পিএসএল মাত্র দুটি শহরকে কেন্দ্র করে আয়োজিত হতে চলেছে। পুরোপুরি দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলি। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, পাকিস্তানের লিগকে চরম কটাক্ষ করেছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। বিপাকে পাক ক্রিকেট। কার্যত, বেজায় সমস্যার সম্মুখীন পাকিস্তান সুপের লিগ। 

PSL 2026: বিপাকে পাক ক্রিকেট। কার্যত, বেজায় সমস্যার সম্মুখীন পাকিস্তান সুপার লিগ (pakistan super league 2026)। পশ্চিম এশিয়ায় চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরে ব্যাপক জ্বালানি সঙ্কটে পড়েছে পাকিস্তান। তার ফলে, আগে ৬টি শহরে ২০২৬ সালের পাকিস্তান সুপার লিগ তথা পিএসএল আয়োজনের কথা থাকলেও, বর্তমানে সেই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে পাক ক্রিকেট বোর্ড (pakistan super league news)। 

'পেট্রোল শর্টেজ লিগ' বলে চরম কটাক্ষ

জানা যাচ্ছে, আসন্ন পিএসএল মাত্র দুটি শহরকে কেন্দ্র করে আয়োজিত হতে চলেছে। পুরোপুরি দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলি। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, পাকিস্তানের ক্রিকেট লিগকে চরম কটাক্ষ করেছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড।

নিজেদের এক্স হ্যান্ডলে আইসল্যান্ড বোর্ড লিখেছে, “পিএসএল এগিয়ে আসছে। লক্ষ লক্ষ ক্রিকেট ফ্যানরা তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন। আমরা বরাবর ভাবতাম যে, পিএসএল কথার অর্থ কী? এবার সেটা বুঝতে পেরেছি। পিএসএল মানে হল, পেট্রোল শর্টেজ লিগ।” 

 

 

ইতিমধ্যেই আইসল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে করা এই পোস্ট ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। বেশিরভাগ মানুষই অবশ্য এই পোস্টকে মজার ছলে দেখছেন। তাদের মতে, মহসিন নকভি নিজেই জানিয়েছেন যে, বাড়তি তেলের খরচ বাঁচানোর জন্যই ৬টি শহরের বদলে দুটি শহরে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

বিপাকে পাকিস্তান সুপার লিগ

সেক্ষেত্রে ভুল তো কিছু বলেনি আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের অনেকে আবার হয়ত মজা বুঝতে পারেননি। তাই তারা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রসঙ্গত, মহসিন নকভির কথায়, “সুরক্ষার দায়িত্বে থাকা সংস্থার সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান সুপার লিগ নির্ধারিত সূচি মেনেই আয়োজিত হবে। কিন্তু ৩০,০০০ দর্শকের জীবন আমরা কখনোই বিপন্ন করতে পারি না। তাই যতদিন এই সমস্যা চলছে, ততদিন অবধি দর্শকশূন্য মাঠেই খেলা হবে। আমাদের আশা ১০-১৫ দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কঠিন হলেও বাধ্য হয়েই এই সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে। এবার কোনও উদ্বোধনী অনুষ্ঠানও হবে না।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

RCB Sale News: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনতে এবার আগ্রহী আদিত্য বিড়লা গ্রুপ? আইপিএল-এর আগেই টুইস্ট
KKR Squad 2026: আকাশদীপের পরিবর্তে বিদর্ভের পেসার সৌরভ দুবে, হর্ষিত রানার জায়গায় কাকে নিল নাইটরা